শাকিব খানের লুক চমক, জানা গেল কারণ

২৯ নভেম্বর ২০২৫, ০৬:৩০ PM
শুটিংয়ে শাকিব খান

শুটিংয়ে শাকিব খান © সংগৃহীত

ব্যক্তিগত কিংবা শুটিং ইউনিট, অন্তর্জালে শাকিব খানের নতুন স্থিরচিত্র প্রকাশ মানেই যেন আলোচনার খোরাক। সঙ্গে ভক্তদের মুগ্ধতার জোয়ার। সেই বাজারে হঠাৎ এই তারকাকে দেখা গেল একসঙ্গে ৬টি ভিন্ন লুকে, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন ভক্ত-অনুরাগীরা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া শাকিবের এসব ছবিতে দেখা গেছে প্রফেসর, শুটার থেকে বৃদ্ধের মতো নানা লুকে। প্রশ্ন, হঠাৎ একসঙ্গে এত লুকের রহস্য কী?

শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’। নেটাগরিকদের অনেকে ধরে নিয়েছেন, ৬টি লুক হয়তো সেই সিনেমারই। তবে আদতে এমন সন্দেহের কোনও তল মেলেনি।

বরং জানা গেছে, সদ্যই জনপ্রিয় একটি প্রসাধনী ব্র্যান্ডের বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন শাকিব খান। যা নির্মাণ করেছেন আদনান আল রাজীব। সেই বিজ্ঞাপনেই মূলত ৬টি বৈচিত্র্যময় লুকে নিজেকে উপস্থাপন করেছেন তিনি।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিভিন্ন প্রেক্ষাপট ও চরিত্রে হাজির হয়েছেন শাকিব খান। প্রতিটি লুকেই তিনি প্রশ্নের মুখে পড়েন, ‘নাম্বার ওয়ান কী?’ এবং প্রতিবারই তার জবাব ছিল, ‘ভিটামিন সি!’

এদিকে, বিজ্ঞাপনটির নানান লুকের জন্য নেটিজেনরা যেমন শাকিবকে প্রশংসায় ভাসাচ্ছেন, তেমনি পরিচালক আদনান আল রাজীবের নির্মাণশৈলীরও প্রশংসা করছেন।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬