জনপ্রিয় নায়িকা হয়েও থাকতেন বস্তিতে, মারা গেছেন সেই বনশ্রী

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৪ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৬ PM
সাহিনা আকতার বনশ্রী

সাহিনা আকতার বনশ্রী © সংগৃহীত

ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের চিত্রনায়িকা সাহিনা আকতার বনশ্রী মারা গেছেন। মঙ্গলবার (সেপ্টেম্বর) সকাল মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ৯০ দশকের জনপ্রিয় নায়িকা হয়েও শেষ সময় জীবন যাপন করেছেন বস্তিতে। আর সেই বস্তিতে জীবনের অবসানের ইতি টানতে হলো।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন বস্তিতে থাকা রুবিনা বেগম নামের এক নারী। তিনি বলেন, ‘বনশ্রী আপা অনেক দিন ধরে বেশকিছু অসুখে ভুগছিলেন। আজ তিনি মারা গেছেন। আজই বাদ আসর তাকে মাদারীপুর দাফন করা হবে।’

তিনি আরও বলেন, ‘নায়িকা আপা পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অনেক রোগে সমস্যা হৃদরোগ, কিডনির সমস্যাসহ একাধিক ব্যাধি ছিল। তিনি নায়িকা আপা এভাবে চলে যাবে এটা আসলে আমরা ভাবতে পারিনি। তিনি আমাদের সব সময় ছোট বোনের মতোই দেখতেন। তার চলে যাওয়ার আগে অনেক কষ্ট করেছেন। এক সন্তান রেখে গেছেন। তার রুহের মাগফিরাত কামনা করছি।’

স্থানীয় মুরুব্বি আজিবার মুন্সি বলেন, বাদ আসরের পরে তার জানাজার শেষে  শিবচর পৌরসভা গোরস্তানে তাকে দাফন করা হবে।

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, ‘আমরা তার মৃত্যুর বিষয়টি শুনেছি।’

আরও পড়ুন: ৩২ বছর পর খুলল ঢাকা কলেজ ছাত্র সংসদ কার্যালয়ের তালা

উল্লেখ, শিবচরের মাদবরের চর ইউনিয়নের মেয়ে বনশ্রী। ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে জন্ম তার। বাবা মজিবুর রহমান মজনু শিকদার ও মা সবুরজান রিনার দুই মেয়ে ও এক ছেলের মধ্যে বনশ্রী বড়। সাত বছর বয়সে পরিবারের সঙ্গে রাজধানী ঢাকায় গিয়ে বসবাস শুরু করেন তিনি।

১৯৯৪ সালে ‘সোহরাব রুস্তম’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটে বনশ্রীর। নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ছবিটি ব্যবসাসফল হয়। পরিচিতি পান বনশ্রী। এরপর আরও গোটা দশেক সিনেমায় অভিনয় করেন।

নায়ক মান্না, আমিন খান, রুবেলের বিপরীতেও নায়িকা হিসেবে অভিনয় করেন বনশ্রী। রুপালি পর্দার মতো জীবনও হয়ে ওঠে আলো ঝলমল।

তবে খুব বেশি দিন সেই সুখ সয়নি বনশ্রীর কপালে। ভাগ্যদোষে ছিটকে পড়েন তিনি সিনেমা থেকে। পথে পথে ঘুরে দিন কেটেছে তার। থেকেছেন বস্তিতেও।

ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬
তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা কেন সব সময় দুর্বল দলের সঙ্গে খেলে, যা বললেন স্ক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী নুরুল হক নুর অসুস্থ
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়া…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের সহপাঠীকে খুন, মৃত্যুদণ্ডের মঞ্চ…
  • ০৪ অক্টোবর ২০২৬