তিতুমীর কলেজে মঞ্চায়িত হবে প্রতিবাদী নাটক ‘যাঁতাকল’

২৬ নভেম্বর ২০২৫, ০১:৫৮ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০১:৫৮ PM
তিতুমীর কলেজে মঞ্চায়িত হবে ‘যাঁতাকল’

তিতুমীর কলেজে মঞ্চায়িত হবে ‘যাঁতাকল’ © টিডিসি

সরকারি তিতুমীর কলেজে মঞ্চায়িত হবে প্রতিবাদী নাটক ‘যাঁতাকল’। ওলিউল্লাহ তুহিনের রচনা ও নির্দেশনায় আগামী রবিবার  (৩১আগস্ট) সকাল ১১টায় কলেজের শহীদ বরকত মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হবে। ‎‘রাজনীতির ভেতর বাহির নিয়ে আপোষহীন’ এই শিরোনামে সরকারি তিতুমীর কলেজ নাট্যদলের উদ্যোগে এটি আয়োজিত হতে যাচ্ছে। যাঁতাকল তিতুমীর কলেজ নাট্যদলের ১৪তম প্রযোজনা।

নাটকের নেপথ্য শিল্পীরা হলেন পোশাক পরিকল্পনায় ফাতিমা দিবা। সংগীতে দুর্জয় কুমার সরকার, মঞ্চ পরিকল্পনায় জামিউর রহমান মাফি, রুপসজ্জায় শুভাশিস দত্ত তন্ময়, আলোক পরিকল্পনায় শাহরিয়ার রহমান। অভিনয়ে থাকবেন ওলিউল্লাহ তুহিন, রুবাইয়াত মিমু, প্রান্ত, ফাতিমা দিবা, মাফি, সৈকত হাওলাদার, জয়,ইমাম,সোহাগ, উৎস, আবির,হৃদয়, সুমন। 

‎এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমেদ, উপাধ্যক্ষ অধ্যাপক তাহমিনা ইসলাম এবং শিক্ষক পরিষদের সম্পাদক এম এম আতিকুজ্জামান। এছাড়াও সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য নাটকটি উন্মুক্ত রাখা হয়েছে। 
‎
তিতুমীর কলেজ নাট্যদলের পরিচালক ওলিউল্লাহ তুহিন বলেন, যাঁতাকল একটি প্রতিবাদী নাট্যকর্ম, যেখানে চাঁদাবাজি, দুর্নীতি এবং ছাত্ররাজনীতির নামে ক্ষমতার অপব্যবহারকে নির্মম বাস্তবতায় তুলে ধরা হয়েছে। সমাজসেবার নামে ছদ্মবেশে থাকা এক নেতার কাহিনি—যিনি সেবক নন, বরং জনমানুষকে পিষে মারছেন এক অদৃশ্য যাঁতাকলে। এই নাটক ক্ষমতার রাজনীতির মুখোশ খুলে দেখায় কীভাবে নেতৃত্বের নামে গড়ে ওঠে শোষণের যন্ত্র। 'যাঁতাকল' শুধু নাটক নয়—এটি একটি প্রতিবিম্ব, একটি প্রশ্ন, এবং পরিবর্তনের আহ্বান।
‎

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950