কারো তদবিরে তোমাদের চাকরি হয়নি: কনস্টেবলদের উদ্দেশ্যে স্বররাষ্ট্রমন্ত্রী

০২ জানুয়ারি ২০২২, ০৭:২৫ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী © সংগৃহীত ছবি

সদ্য নিয়োগ প্রাপ্ত তিন হাজার পুলিশ কনস্টেবলদের উদ্দেশ্যে স্বররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন ‘কারো দয়ায় তোমাদের চাকরি হয়নি। স্বচ্ছ, আধুনিক ও যুগোপযোগী প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে তিনি মন্তব্য করেন। 

রবিবার (২ জানুয়ারি) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল’ ২০২১ ব্যাচের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আরও পড়ুন: লাল তালিকায় আসছে উপাচার্য-কোষাধ্যক্ষবিহীন বিশ্ববিদ্যালয়

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মনে রাখবে, এটা চাকরি নয়, এটা সেবা। আর সেবার মনোভাব নিয়ে তোমাদের সামনের দিনগুলো আরও উজ্জ্বল করতে হবে। সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব পালনে সব সময় থাকতে হবে সজাগ।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ সরকার পুলিশ বাহিনীকে যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন ধরণের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছে। ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে আধুনিক ও দক্ষ পুলিশ বাহিনী গড়ে তুলতে নিয়োগ প্রতিক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে।

অনুষ্ঠানে পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ বলেন, এবারের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। তোমরা অনেকেই গরিব, রিকশাওয়ালা, ভ্যানচালক ও দিনমজুর পিতার সন্তান হিসেবে চাকরিতে নিয়োগ পেয়েছো। তোমরা তোমাদের দক্ষতায় এ পেশায় আসতে পেরেছো। তোমাদের এ পেশায় আসতে সাতটি ধাপ অতিক্রম করে আসতে হয়েছে। তাই মনে রাখবে তোমরা কারো তদবিরে চাকরি পাওনি।

আরও পড়ুন: কার্যক্রম চললেও লাল তারকা চিহ্ন নেই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ, অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে একাডেমি চত্বরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ভবন ও শোরুম উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভানেত্রী বেগম জীশান মীর্জা।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬