বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে পিটুনি, হাসপাতালে তরুণী

১৮ সেপ্টেম্বর ২০২০, ০৬:২৫ PM

© সংগৃহীত

বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে যাওয়ায় এক তরুণীকে পিটিয়ে আহত করেছে প্রেমিকের স্বজনরা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়নের খাস বগদিয়া গ্রামে গত বুধবার রাতে এই ঘটনা ঘটে। বর্তমানে ওই তরুণী শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। 

এলাকাবাসী জানায়, খাস বকদিয়া গ্রামের ওই তরুণী (১৯) ঢাকায় একটি পোশাক কারখানার শ্রমিক। একই গ্রামের মৃত জিহাদের ছেলে জিকু (২১) পোশাক কারখানায় কাজ করার উদ্দেশে ঢাকায় গিয়ে ওই তরুণীর ভাড়া বাসায় ওঠেন। এসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

ওই তরুণীর বাবা জানান, সম্প্রতি তার মেয়ে মাকে জানায় প্রতিবেশী জিকু তাকে বিয়ে করবে বলে প্রস্ততি নিতে বলেছে। কিছুদিন পরে তার মেয়ে বিয়ের কথা বললে জিকু তালবাহানা শুরু করে এবং ঢাকা থেকে পালিয়ে শৈলকুপা চলে আসে। উপায় না দেখে তার মেয়েও ঢাকা থেকে বাড়ি চলে আসে। গত বুধবার রাতে মেয়ে জিকুর পরিবারের সদস্যদের সবকিছু খুলে বলে। এসময় বিচার না করে জিকুর স্বজনরা উল্টো তার মেয়েকে মারপিট করেন। পরে তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় তারা থানায় একটি অভিযোগ দিয়েছেন। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬
‎জুলাই আন্দোলনকারীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে জাবি শিক…
  • ০৫ আগস্ট ২০২৬
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
  • ০৫ আগস্ট ২০২৬