করোনা-কালে দুস্থদের পাশে কুভিকের বাঁধন

২৩ জুন ২০২০, ০৬:১৫ PM

© টিডিসি ফটো

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কুমিল্লার ক্ষতিগ্রস্থ পরিবারের সাহায্যে এগিয়ে এসেছে বাঁধন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ (কুভিক) ইউনিট। শনিবার (২০ জুন) ৩৫টি শ্রমজীবী পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে স্বেচ্ছায় রক্তদানের সংগঠন বাঁধন।

প্রত্যেক পরিবারের মধ্যে ১০ কেজি চাল, ৪ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি পিয়াজ, ১ কেজি লবণসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে বলে বাঁধন অফিস সূত্রে জানা গেছে।

বাঁধন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ইউনিট সভাপতি মো. আলী আকবর টিপু বলেন, প্রাথমিকভাবে ৩৫টি শ্রমজীবী পরিবারের মাঝে এ উপহার দেওয়া হয়েছে। কেন্দ্রীয় পরিষদ, শিক্ষক উপদেষ্টা ও বাঁধন কর্মীদের সহযোগিতায় এ কাজ করা হয়েছে।

তিনি বলেন, দেশের ২৩ জেলায় ইতোমধ্যে এ উপহার সামগ্রী বিতরণ করেছে বাঁধন। আমাদের ইচ্ছা আছে, যদি সকলের সহযোগিতা পাই তাহলে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬