হয়তো মারাই যেতাম, কিন্তু রোগীর সেবা করতেই বেঁচে আছি

০৫ জুন ২০২০, ০৯:০৫ AM
জেরিন লাকী

জেরিন লাকী © সংগৃহীত

‘সেবা করার শপথ নিয়ে নার্সিং পেশায় এসেছি। এখন তো রোগীর সেবা করারই সময়। যত সমস্যাই হোক, নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা তো করতেই হবে।’করোনাজয়ী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জেরিন লাকী এভাবেই তার অনুভুতির কথা বলেছেন।

কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে নিজেও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে সুস্থ হয়ে বাসায় বসে থাকেননি। আবারো ফিরে এসেছেন মানবসেবায়। তবে এর চেয়েও যে বিষয়টি নিয়ে তিনি আলোচনায় এসেছেন সেটি হচ্ছে, জেরিন একজন সন্তানসম্ভবা মা। আট মাসের অন্তঃসত্ত্বা তিনি। এরপরও দমে যাননি, দায়িত্ব পালনে ছিলেন অটল, অটুট।

জেরিন লাকী জানান, আমি চাইলে হয়তো ছুটিতে যেতে পারতাম। তবে আমার মনে হয়েছে, এই দুর্যোগের সময়েই পেশার ধরন অনুযায়ী আমাদের রোগীর পাশে থাকা উচিত বেশি। তাই সেবা দিতে গিয়ে নিজেই অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হয়েছিলাম। সুস্থ হয়ে আবারো রোগীদের সেবা করতে ফিরেছি।

তিনি বলেন, চিকিৎসার পুরো সময়টাতে হাসপাতালের পরিচালক, নার্সিং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে শুরু করে সবাই পাশে থেকেছেন। এতে মনোবল শক্ত ছিল। সুস্থ হওয়ার পর ভাবতে থাকেন, হয়তো মরে যেতে পারতেন। কিন্তু রোগীর সেবা করতেই হয়তো বেঁচে গেছেন। তাই বাসায় বসে থাকেননি। এজন্য গত ১৬ মে আবার কর্মস্থলে যোগ দিয়েছেন।

জেরিন লাকী বাগেরহাট নার্সিং ইনস্টিটিউট থেকে নার্সিংয়ে ডিপ্লোমা করেন। ২০১৫ সালে এই পেশায় যোগ দেন তিনি। এরপর ২০১৮ সাল থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত
  • ২২ মার্চ ২০২৬
কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
  • ২২ মার্চ ২০২৬
হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence