রাজধানীর কলাবাগানে দুস্থদের পাশে ‘রোটারি করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ’

© টিডিসি ফটো

রোটারি করোনা সাপোর্ট ইনিশিয়েটিভের উদ্যোগে দুঃস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের নিকট খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে রাজধানীর কলাবাগানে ১৬০ অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে রোটারি পরিবার। আজ রবিবার সকালে মহানগরীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে রোটারী ক্লাব অফ ধানমন্ডি সেন্ট্রাল এর ব্যাবস্থাপনায় ১৬০টি পরিবারের আনুমানিক ৮০০ জন দুঃস্থ ও অভুক্ত মানুষের জন্য খাদ্য সামগ্রী এবং স্বাস্থ্য সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

প্রতিকূল আবহাওয়ার জন্য বিতরণ ব্যাবস্থা কিছুটা বিঘ্নিত হলেও সকলের প্রচেষ্টায় তা সফলভাবে সম্পন্ন করা হয়। বিতরণকালে লাল ফকির বস্তী, ঢালী বাড়ি বস্তী এবং কলাবাগান ১ম লেন বস্তী এলাকার তালিকাভুক্ত সবচেয়ে দূর্দশাগ্রস্থ পরিবার সমূহকে প্রাধান্য দেয়া হয়।

বর্তমান লকডাউন পরিস্থিতিতে নিম্ন আয়ের লোকজনের আয়ের উৎস বন্ধ থাকায় বর্ণিত পরিবারসমূহ নিদারুন খাদ্য কষ্টে পতিত হন। রোটারি করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ তাদের সীমিত সামর্থের মধ্যে এ ধরণের মানুষের মাঝে জরুরী নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে।

রোটারিয়ান জাহিদ হাসানের তত্ত্বাবধানে স্থানীয় স্বেচ্ছাসেবকবৃন্দের সহায়তায় আয়োজিত এ কর্মসূচীতে রিয়াজ আহমেদ বাবু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, জামাল হোসেন, কাওসার হাওলাদার, মোঃ আলমগীর হোসেন, মোশারফ হোসেন, রোটারিয়ান সিপি শেখ আবুল হাসেম, রোটারিয়ান শফিউল আলম উজ্জল, সভাপতি রোটারী ক্লাব অফ ধানমন্ডি সেন্ট্রালসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রোটারি করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ এর অন্যতম উদ্যোক্তা রোটারিয়ান টি আই এম নুরুল কবীর খাদ্য সামগ্রী বিতরণ কাজ সুষ্ঠ এবং সুন্দরভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সরকার নির্দেশিত বিভিন্ন অনুশাসনসমূহ মেনে চলার জন্য সকলকে আহবান জানান। একইসঙ্গে সবার অবস্থা থেকে এগিয়ে আসা সবার পাশে দাঁড়ানোর অনুরোধও জানিয়েছেন তিনি।

পাঁচ ধাপে ৪২৯০ ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ, দেখুন এখানে
  • ১৯ নভেম্বর ২০২৬
বিএনপি বিপদে পড়ে চিৎকার করছে— মুঝে বাঁচাও, বাঁচাও!
  • ১৯ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধনে সভা, প্রাধান্য প…
  • ১৯ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি, গাছের গুঁড়ি ফেলে স…
  • ১৯ নভেম্বর ২০২৬
গাড়ি থামিয়ে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর…
  • ১৯ নভেম্বর ২০২৬
মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী কারাগারে
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage