যুক্তরাষ্ট্রের ক্যানসাসে ইয়ং ডেমোক্রেটের প্রেসিডেন্ট বাংলাদেশি রায়ান

১৫ মার্চ ২০২০, ০৯:০৯ AM

যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যে যুবকদের রাজনৈতিক সংগঠন ‘ইয়ং ডেমোক্রেটিক পার্টি’র প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রবাসী বাংলাদেশি রায়ান রেজা। গত ৭ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে রায়ান এ পার্টির সেক্রেটারি ও ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

রায়ান নারায়ণগঞ্জের সন্তান ও ক্যানসাস স্টেট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। পিতা ফোবানার সাবেক চেয়ারম্যান রেহান রেজা।

দায়িত্ব নেওয়ার পর রায়ান বলেন, “আসছে নভেম্বরে নির্বাচনের গুরুত্ব অপরিসীম। এ নির্বাচনের মধ্য দিয়ে এমন নেতৃত্ব বাছাই করতে হবে যারা যুক্তরাষ্ট্রকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনতে সক্ষম হবে।”

কমিটিতে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ট্রেজারার ছাড়াও রয়েছেন ৪ বোর্ড মেম্বার, চ্যাপ্টার রয়েছে ২১টি। মোট সদস্য এক হাজার।

 

 

 

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬