দাদুর সমাধিস্থলে যেতে বাঁধা মেহবুবা মুফতির কন্যাকে

০৭ জানুয়ারি ২০২০, ০৯:৩৫ PM
ইলতিজা মুফতি

ইলতিজা মুফতি © ফাইল ফটো

দাদুর মৃত্যুবার্ষিকী পালনে সমাধিস্থলে যেতে পারলেন না নাতনি ইলতিজা মুফতি। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে গৃহবন্দি মেহবুবা মুফতির কন্যা ইলতিজা। মঙ্গলবার তাঁর দাদু অর্থাৎ সে রাজ্যের অপর প্রয়াত মুখ্যমন্ত্রী মুফতি মুহাম্মদ সাঈদের চতুর্থ মৃত্যুবার্ষিকী। সেই অনুষ্ঠানে মুফতি সইদের সমাধিস্থলে যেতে এদিন বাধা দেওয়া হয় ইলতিজা মুফতিকে।

যদিও, এই অনুষ্ঠানের জন্য একসপ্তাহ আগে অনুমতি চেয়ে রেখেছিল সইদ পরিবার। কিন্তু সেই অনুমতি খারিজ করে দেয় স্থানীয় প্রশাসন। এই ঘটনায় ইলতিজা মুফতির অভিযোগ, নিরাপত্তারক্ষীরা তাঁকে বাইরে বেরোতে বাধা দিয়েছে।

গত অগস্টে জম্মু-কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা বিলোপ করে কেন্দ্র। যে ধারা এযাবৎকাল উপত্যকাকে বিশেষ মর্যাদা দিয়ে আসছিল। সেই ধারা বিলোপের পর, ৪ অগস্ট, গৃহবন্দি করা হয় মেহবুবা মুফতিকে। যিনি ২০১৬ সালে বিজেপির সমর্থনে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। মুফতি মহম্মদ সইদের মৃত্যুর পরই তাঁর কন্যা হিসেবে মুখ্যমন্ত্রিত্ত্ব পেয়েছিলেন মেহবুবা মুফতি।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬