বন্ধুত্বের দিন আজ

০৪ আগস্ট ২০১৯, ০২:০৩ PM

‘বন্ধু’ শব্দটি ছোট, কিন্তু এর গভীরতা অনেক। বন্ধুত্বের ব্যাপ্তি সীমাহীন। আজ ৪ আগস্ট, বিশ্ব বন্ধু দিবস। প্রতি বছরের আগস্ট মাসের প্রথম রবিবার পালিত হয় বিশ্ব বন্ধু দিবস। তবে এও ঠিক, বন্ধুত্বের জন্য কোনো নির্দিষ্ট দিনক্ষণ লাগে না। বন্ধুত্বের কোনো বয়সসীমা নেই। সমবয়সীরাও যেমন বন্ধু হতে পারে, তেমনি বয়সে ছোট-বড়রাও বন্ধু হতে পারে। মনের মিল হলেই বন্ধু হওয়া যায়।

জীবনে বন্ধু হচ্ছে তৃষ্ণায় এক আজলা শীতল জলের মতো। সৃষ্টির শুরুতে বন্ধুত্ব ছিল, এখনও আছে, থাকবে অনন্তকাল। এ কারণে ‘বন্ধু দিবস’ সব বন্ধুর কাছে বিশেষ কিছু। সবাই মিলে কিছুটা বাড়তি সময় পার করে উদযাপন করে বন্ধু দিবস। দিনটিতে বন্ধুরা একে অপরকে উপহার দেয়।

তবে ঠিক কবে থেকে বন্ধু দিবস পালন করা হচ্ছে তার সঠিক ইতিহাস নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ধারণা করা যায়, ঊনবিংশ শতাব্দীর ত্রিশ থেকে চল্লিশের দশকের মধ্যবর্তী সময়েই বন্ধু দিবস পালন শুরু হয়।

জানা যায়, ১৯৫৮ সালের ২০ জুলাই ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেডের প্রতিষ্ঠাতা ড. আর্তেমিও ব্রেঞ্চে বন্ধুদের সঙ্গে প্যারাগুয়ের পুয়ের্তো পিনাসকোতে এক নৈশভোজে প্রস্তাব উত্থাপন করেন। সে রাতেই ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেড প্রতিষ্ঠা পায়। এ প্রতিষ্ঠানটি ৩০ জুলাই বিশ্বব্যাপী বন্ধু দিবস পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব পাঠায়। প্রায় পাঁচ যুগ পর ২০১১ সালের ২৭ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদে ৩০ জুলাইকে বিশ্ব বন্ধু দিবস হিসেবে নির্ধারণ করা হয়।

অন্য একটি ওয়েবসাইটের তথ্যমতে প্রথমদিকে বিভিন্ন কার্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ ডে-র চল শুরু করে। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে এ দিন উদযাপন বিশাল আকার ধারণ করে।

ধারণা করা হয়, ১৯৩৫ সালে যুক্তরাষ্ট্রে এ দিন উদযাপন শুরু হয়। পরে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে যায়। ১৯৩৫ সালে যুক্তরাষ্ট্র সরকার এক ব্যক্তিকে হত্যা করে। দিনটি ছিল আগস্টের প্রথম শনিবার। হত্যার প্রতিবাদে পরের দিন ওই ব্যক্তির এক বন্ধু আত্মহত্যা করেন। সে সময় বিষয়টি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরপর থেকে জীবনের নানা ক্ষেত্রে বন্ধুত্বের অবদান আর তাদের প্রতি সম্মান জানানোর লক্ষ্যেই আমেরিকান কংগ্রেস ১৯৩৫ সালে আইন করে আগস্ট মাসের প্রথম রোববারকে বিশ্ব বন্ধু দিবস ঘোষণা করে।

বন্ধু দিবস উপলক্ষে দেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

ট্যাগ: তারুণ্য
আসন বনাম শিক্ষার্থী: উচ্চশিক্ষায় এক বিশাল শূন্যতার সমীকরণ
  • ১৯ নভেম্বর ২০২৬
৫ দিনের রিমান্ডে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন
  • ১৯ নভেম্বর ২০২৬
‘যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতর আপস অ্যান্ড ডাউন হয়’-…
  • ১৯ নভেম্বর ২০২৬
রাকসুর দাবি আদায়ে আম্মারের পাশে এবার রাবি অফিসার্স ফোরাম
  • ১৯ নভেম্বর ২০২৬
বিকেল থেকে জরুরি বৈঠকে বসেছে এনসিপি
  • ১৯ নভেম্বর ২০২৬
জানা যাবে ঔষধের কার্যকারিতা, ক্ষমতা ও পার্শ্বপ্রতিক্রিয়া
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage