১০ হাজার তরুণকে প্রশিক্ষণ দেবে বিওয়াইএলসি

১৪ জুলাই ২০১৯, ০৬:০৮ PM
সাংবাদিক সম্মেলনে আয়োজক ও অতিথিরা

সাংবাদিক সম্মেলনে আয়োজক ও অতিথিরা © বিওয়াইএলসি

চাকরি ও ব্যবসা উদ্যোগে দক্ষতা অর্জন ও সহায়তায় ১০ হাজার তরুণকে প্রশিক্ষণ দেবে যুব সংগঠন বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি)।

আইকিয়া ফাউন্ডেশন ও নেদারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ‘বাংলাদেশী তরুণদের জন্য টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ’ শীর্ষক চার বছর মেয়াদি এক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে। প্রকল্পটির অধীনে ৪ হাজার তরুণ-তরুণীকে চাকরি এবং ৩০টি ব্যবসা উদ্যোগকে অর্থায়নও করবে বিওয়াইএলসি। শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি অনলাইনেও চলবে এ প্রশিক্ষণ।

রবিবার বিকালে রাজধানীতে একটি পাঁচ তারকা হোটেলে এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেদারল্যান্ডের প্রিন্স কন্সটান্টিন, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েজ, এসবিকে টেক ভেঞ্চারে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সোনিয়া বশির কবির, বিওয়াইএলসি’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইজাজ আহমেদ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহর উচ্চপর্যায়ে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৪৭ বিএনপি নেতাকে উমরাহ পালনে পাঠালেন এমপি বাবর
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর সিডনি ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষক নিয়োগ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ওয়াই-ফাইয়ের গতি কি ধীর হয়ে গেছে, বৃদ্ধি করতে যা করবেন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
পৃথিবীর সর্বত্র আজ দিন-রাত সমান
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে সাড়ে পাঁচ কোটি টাকার সেতুর সড়কে গর্ত, ভোগান্তিতে …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬