তরুণদের উদ্যোগ ‘মানবতার দেয়াল’ সাড়া ফেলছে

১১ জানুয়ারি ২০১৯, ০৮:০৪ PM
নবীনগরে মানবতার দেয়াল

নবীনগরে মানবতার দেয়াল © সংগৃহীত

‘আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান, প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়া যান’। দেয়ালটির হ্যাংগারে কিছু কাপড় ঝুলানো। প্যান্ট-শার্ট-গেঞ্জি-চাদর ইত্যাদি। কেউ বাসা থেকে বের হওয়ার সময় নিজের অতিরিক্ত দুয়েকটি কাপড় এখানে রেখে যান। আবার অন্য কেউ পাশ দিয়ে যাওয়ার সময় প্রয়োজন মনে হলে এখান থেকে একটি-দুটি কাপড় নিয়ে যান। এমন ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ বেশ সাড়া ফেলেছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে।

আপনার অপ্রয়োজনীয় জিনিসটি কারো মুখে ফুটাতে পারে প্রয়োজনের হাসি এই শ্লোগান নিয়ে সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষের সমস্যা কিছুটা লাঘব করতে ৮ জানুয়ারি জসিম আব্দুল্লাহ, স্বপন, মাজেদ, উৎপল গহু রণিসহ কয়েকজন তরুণ নবীনগর সরকারি কলেজ রোডে একটি দেয়ালে গড়ে তুলেছেন ‘মানবতার দেয়াল’। দুদিনের মাঝেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘মানবতার দেয়াল’। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন স্থানে খুব দ্রুতই ভাইরাল হচ্ছে ‘মানবতার দেয়াল’। সেই সাথে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এলাকাবাসী। বাসার অপ্রয়োজনীয় জিনিসপত্র এখন স্থান পাচ্ছে ‘মানবতার দেয়ালে’।

‘আ.লীগকে সরাসরি সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা দিয়ে নিষিদ্ধ করতে হব…
  • ১৯ নভেম্বর ২০২৬
এমআইএসটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, সাপ্লিমেন্টারি ও সেকেন্ড …
  • ১৯ নভেম্বর ২০২৬
স্কুলে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে
  • ১৯ নভেম্বর ২০২৬
হৃদরোগ ও কিডনি রোগের ঝুঁকি কমাতে লবণের বিকল্প নিয়ে নতুন গবে…
  • ১৯ নভেম্বর ২০২৬
বুটেক্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
  • ১৯ নভেম্বর ২০২৬
মাইলস্টোন কলেজে যুক্তি-তর্কের জমজমাট লড়াই
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage