কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির নতুন তারিখ ঘোষণা

২৮ জানুয়ারি ২০২৬, ০২:০০ PM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ০২:০২ PM
কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের লোগো

কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তির প্রাথমিক ধাপ শেষ করা প্রার্থীদের অটোমাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর নিজ নিজ প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া চূড়ান্ত করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি ফি’র সঙ্গে আগে জমা দেওয়া ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) সমন্বয় করতে হবে। পাশাপাশি মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র এবং কোটা–সংক্রান্ত কাগজপত্র (প্রযোজ্য হলে) জমা দিতে হবে। এ কার্যক্রম আগামী ১৯ এপ্রিল থেকে ২২ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে হবে। এর আগে ৭ জানুয়ারির বিজ্ঞপ্তিতে এ সময়সীমা নির্ধারিত ছিল ১ মার্চ থেকে ৪ মার্চ।

এছাড়া, চূড়ান্ত ভর্তি কার্যক্রমের পরও যদি কোনো আসন শূন্য থাকে, তাহলে অটোমাইগ্রেশন শেষে অপেক্ষমাণ তালিকা থেকে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফল প্রকাশ করা হবে। প্রকাশিত ফলের ভিত্তিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর বুথে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ সময় মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র, কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) এবং নির্ধারিত ভর্তি ফি জমা দিতে হবে আগামী ১১ মে। পূর্বের বিজ্ঞপ্তিতে এই তারিখ ছিল ১৫ মার্চ। 

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬
না ফেরার দেশে ঢাবি ছাত্র হাবিবুর রহমান শুভ
  • ২৩ আগস্ট ২০২৬