ড. আতিউর রহমান

তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরির পরিবেশ নিশ্চিত করতে হবে

২৯ নভেম্বর ২০১৮, ১০:২৩ AM
পিস সামিটে মূল নিবন্ধ উপস্থাপন করেন ড. আতিউর রহমান

পিস সামিটে মূল নিবন্ধ উপস্থাপন করেন ড. আতিউর রহমান © সংগৃহীত

বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের উদ্যোক্তা হিসেবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে সরকার ও বেসরকারি খাতের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার ঢাকায় প্রেনিউরল্যাব ও ইএমকে সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত ৩য় পিস সামিটের একটি অধিবেশনে মূল নিবন্ধ উপস্থাপনের সময় তিনি এ আহ্বান জানান।

পিস সামিটের আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল - ‘বাংলাদেশের অর্থনীতির ওপর জাতীয় নির্বাচন ২০১৮’র প্রভাব ও তরুণদের জন্য সুযোগ’ এবং ‘জাতীয় নির্বাচন ২০১৮-এ গণমাধ্যমের ভূমিকা’।

তিনি বলেন, আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ ব্যাপক সাফল্য অর্জন করার পরও যথেষ্ট কর্মসংস্থান, দরিদ্র দূরীকরণ, কৃষি উৎপাদন দ্বিগুণ করা, সুশাসন নিশ্চিত করা এবং শিল্প খাতের দ্রুত ও টেকসই বিকাশ সাধনের মতো চ্যালেঞ্জ এখনও সামনে রয়েছে। দেশের তরুণ সমাজ এই সব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত। তরুণরা বিশেষভাবে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী উদ্যোগগুলোর বিষয়ে আগ্রহী। সম্প্রতি মোবাইল মানি ট্রান্সফার ও রাইড শেয়ারিং সেবার সাফল্য তরুণ উদ্যোক্তাদের জন্য সহায়ক হয়েছে। তবে এই তরুণ উদ্যোক্তাদের সফল করতে বাজারে প্রবেশের সুযোগ, অর্থায়নের উৎস ইত্যাদি বিষয়ে সুচিন্তিত নির্দেশনা প্রয়োজন।

তিনি মনে করেন, বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্ভাবনাময় উদ্যোক্তা এবং বাজারের মধ্যে সংযোগ স্থাপনের কাজটি করতে পারে। প্রয়োজনীয় গবেষণা ও উন্নয়ন সহযোগিতা দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ইনোভেশন ও এন্টারপ্রেনিউরশিপ ল্যাব স্থাপন করা দরকার। জাতীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন কর্মসূচিগুলো পরিবীক্ষণ এবং সমন্বয় সাধন করতে পারলে তা এক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটি টাকার ব্যয় …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই তথ্যচিত্রের ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্র…
  • ০৬ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় নীরব মনস্তাত্ত্বিক বিপর্যয় ও জুলাই-পরবর্তী বাংল…
  • ০৬ আগস্ট ২০২৬
৫৭% স্বাস্থ্যকর্মী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
বাংলাদেশে আসছেন ভারত ও পাকিস্তানের জননন্দিত দুই তরুণ স্পিকার
  • ০৬ আগস্ট ২০২৬
১১ মাসের রিদা লড়ছে ব্লাড ক্যানসারের বিরুদ্ধে, চিকিৎসায় প্রয়…
  • ০৬ আগস্ট ২০২৬