ফোর্বসের সেরা তরুণ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশী আরিফ

২১ নভেম্বর ২০১৮, ০৯:২৬ PM
জি এম মাহমুদ আরিফ পাভেল

জি এম মাহমুদ আরিফ পাভেল © সংগৃহীত

ফোর্বস ম্যাগাজিন ২০১৯ সালের সেরা গবেষকদের নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে।  ৩০ জনের এই তালিকায় জায়গা করে নিয়েছে জি এম মাহমুদ আরিফ পাভেল নামের বাংলাদেশী এক তরুণ।  গত শুক্রবার ম্যাগাজিনটি এই তালিকা প্রকাশ করে।  তালিকার শীর্ষেস্থানেই রয়েছে ২৯ বছর বয়সী এই বায়োলজিস্টের নাম।  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব সায়েন্স করার পর নিউ ইয়র্কের সেন্ট জন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং মাস্টার্স করেছেন আরিফ।

মানব শরীরের ‘আয়ন চ্যানেল’ নিয়ে গবেষণা করছেন পাভেল। এই চ্যানেলকে ‘ফান্ডামেন্টাল সেন্সর্স অব লাইফ’ হিসেবে অভিহিত করে তা অ্যানেসথেসিয়াসহ অটোসমাল পলিসিসটিক কিডনি রোগের চিকিৎসায় নবদিগন্তের সূচনা ঘটাতে পারে বলে মনে করছেন পাভেল।তরুণ এই বাংলাদেশি বিজ্ঞানী বর্তমানে পোস্ট ডক্টরাল অ্যাসোসিয়েট হিসেবে ‘স্ক্রিপস রিসার্চ’ এ কাজ করছেন।

আমেরিকা ও কানাডায় ৩০ বছরের কম বয়সী যেসব তরুণ-তরুণীরা মানবকল্যাণে গবেষণা-উদ্ভাবনে অবদান রাখছেন তাদের মধ্য থেকেই ৩০ জনকে সম্মানীত করার উদ্দেশ্যে অন্য বছরের মতো এবারও তালিকা সংগ্রহের উদ্যোগ নেয় ফোর্বস ম্যাগাজিন।  কয়েক হাজার মেধাবীর তালিকা পায় তারা। এরপর ৪ বিচারকের মাধ্যমে সবকিছু পর্যবেক্ষণ, যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে গত শুক্রবার প্রকাশ করা হয়েছে সেই সেরা মেধাবী বিজ্ঞানীদের তালিকা। একইভাবে গণমাধ্যম, সঙ্গীত, ব্যবসা, আর্ট, শিক্ষা, জ্বালানীসহ ২০ ক্যাটাগরির তালিকাও প্রকাশ করেছে ম্যাগাজিনটি। গত ৮ বছর থেকেই এমন তালিকা প্রকাশ পাচ্ছে।

বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ছাগলের হাট বসালেন যুবদল নেতা
  • ২৬ মে ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে বিকন ফার্মাসিউটিক্যালস, আবেদন অভিজ্…
  • ২৬ মে ২০২৬
ঢাবিসহ চার স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ব্যতিক্রম য…
  • ২৬ মে ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ছেলের, হাসপাতালে ভর্তি মা
  • ২৬ মে ২০২৬
এক বছরে নিজের দুটি দোয়া কবুল হয়েছে, বলছেন ডাকসু নেত্রী জুমা
  • ২৬ মে ২০২৬
নিরাপদ ও বিশুদ্ধ খাদ্যের অঙ্গীকার নিয়ে খাস ফুড-এর ১১ বছরে প…
  • ২৬ মে ২০২৬