‘বাংলাদেশ যুব প্রতিনিধি দলের ভারত ভ্রমণ-২০১৯’

আবেদনের সময় শেষ হচ্ছে ২০ নভেম্বর

১১ নভেম্বর ২০১৮, ১০:২২ PM

‘বাংলাদেশ যুব প্রতিনিধি দলের ভারত ভ্রমণ-২০১৯’ এ অংশগ্রহণের জন্য আবেদনপত্র পাঠানোর সময় শেষ হচ্ছে আগামী ২০ নভেম্বর।  আবেদনপত্র জমা দেয়ার ঠিকানা [email protected] 

ভারতীয় হাই কমিশনের ঢাকা কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে জীবনবৃত্তান্ত পাঠাতে হবে।  আবেদনের ক্ষেত্রে বেশকিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে।  পেশাগত কাজ বা পড়াশোনার ক্ষেত্রে লক্ষ্যনীয় অর্জন, সহশিক্ষা কার্যক্রম ও ভিন্ন সংস্কৃতির প্রতি আগ্রহী, নেতৃত্ব ও যোগাযোগে দক্ষতাসম্পন্ন সম্ভাবনাময় বাংলাদেশী তরুণরা অগ্রাধিকার পাবে।  এক্ষেত্রে আবেদনকারীর বয়স অবশ্যই ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।  ভ্রমণের জন্য সুস্থ হতে হবে।  থাকতে হবে বাংলাদেশি পাসপোর্ট।  যাতায়াত, থাকা এবং খাবারের খচর বাদে সব খরচ অংশগ্রহণকারী তরুণকে বহন করতে হবে।  

২০১২ সাল থেকে প্রতি বছর বাংলাদেশ থেকে ৫০ জন তরুণ ও ৫০ তরুণী সদস্য মিলে ১০০ সদস্য বিশিষ্ট যুব প্রতিনিধি দল ভারত সরকারের নিমন্ত্রণে এ ভ্রমণে যান।  শিক্ষার্থী, চিকিৎসক, শিল্পী, খেলোয়াড়, সাংবাদিক, প্রকৌশলী, মডেল, রেডিও জকি, সমাজ কর্মীসহ বিভিন্ন অঙ্গনের তরুণরা এতে অংশ নেন। 

১৮তম জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা রাবি শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে ১৩ টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আত্মগোপনে থাকা আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৫ বছরের প্রেমের সম্পর্ক, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চবি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের প্রতীকের তালিকায় চিংড়ি-কলার ছড়ি-পাগড়ি-সোফা,…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬