শতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিল ঢাকা কলেজ সাংবাদিক সমিতি

৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৭ PM
অতিথিদের সঙ্গে ফটোসেশনে প্রশিক্ষণার্থীরা

অতিথিদের সঙ্গে ফটোসেশনে প্রশিক্ষণার্থীরা © টিডিসি ফটো

ঢাকা কলেজে দিনব্যাপী সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় কলেজের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। রবিবার কলেজের ১০ নম্বর গ্যালারীতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে এ কর্মশালা শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও ঢাকা কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মোল্লার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ নেহাল আহমেদ, ঢাকা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম আরা।

সমিতির সভাপতি তবিবুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য কর্মশালা শুরু হয়। সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক হাসিব বিল্লাহর। 

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমদ, মাছরাঙা টিভির ন্যাশনাল ডেস্ক ইনচার্জ সজীব সাদিক, সময় টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক এহসান জুয়েল, বিবিসির এশিয়া টিমের সদস্য ফিল্যান্সার এন্ড ফাইন্ডার রিপোর্টার এএসএম সুজা উদ্দিন, দ্যা ডেইলি স্টারের সাব-এডিটর সুমাইয়া জামান।

প্রশিক্ষণ শেষে এক কুইজ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে প্রশিক্ষণার্থীদের হাতে কর্মশালার সনদ তুলে দেয়া হয়। কর্মশালার সার্বিক সহযোগীতায় ছিলেন অ্যাডভান্স হসপিটাল। 

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, কেফায়েত শাকিল, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান , প্রচার সম্পাদক আবদুর রহিম,দপ্তর সম্পাদক শাহাদাৎ সাদমান, অর্থ সম্পাদক এ জেড ভূঁইয়া আনাস, প্রকাশনা সম্পাদক আব্দুল হাকিম, বিল্লাল হোসেন, রুবেল প্রমুখ।

আ.লীগের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে …
  • ১৯ নভেম্বর ২০২৬
চালু হলো ঢাকা-পাবনা সরাসরি ট্রেন, চলবে আগামীকাল থেকেই
  • ১৯ নভেম্বর ২০২৬
‘শুধু বিএনপি নয়, সাধারণ মানুষও আতঙ্কে, পুলিশ নিরাপত্তা দিতে…
  • ১৯ নভেম্বর ২০২৬
গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলা, দোতলায় ঘুমিয়ে ছিলেন কর্মক…
  • ১৯ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারের আগেই ডিবি পরিচয়ে নাহিদের বাসা থেকে টাকা ও স্বর্…
  • ১৯ নভেম্বর ২০২৬
শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে, রাজনীতি ছাড়ার ঘোষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage