কিশোর কিশোরীদের পারস্পরিক সহমর্মিতায় গড়ে তুলতে ক্লাব কার্যক্রম নেয়া হয়েছে : চুমকি

২২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪৯ PM

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দেশে কিশোর-কিশোরীর সংখ্যা ৩ কোটি ৬৩ লক্ষ ৮০ হাজার। এই সংখ্যা মোট জনসংখ্যার ২১.৪ শতাংশ। কিশোর কিশোরীদের পারস্পরিক সহমর্মিতায় গড়ে তুলতে ক্লাব প্রকল্প কার্যক্রম নেয়া হয়েছে।

সারা দেশে ৪ হাজার ৮৮৩ টি ‘কিশোর-কিশোরী ক্লাব’ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আজ বাংলাদেশ শিশু একাডেমীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চুমকি বলেন, কিশোর-কিশোরীদের বয়:সন্ধিকাল মানসিক বিকাশের উপযুক্ত সময়। এই কিশোর কিশোরী ক্লাবের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে এবং পারস্পরিক সহমর্মিতায় গড়ে তুলতে হবে। এর মাধ্যমে ইভটিজিং বন্ধ, বাল্য বিবাহ প্রতিরোধ,জেন্ডার বেইজড ভায়েলেন্স প্রতিরোধ করা সম্ভব হবে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান কথা সাহিত্যিক সেলিনা হোসেন, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার কে.এম আলী আজম, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক বিকাশ চন্দ্র সিকদার।

উল্লেখ্য,সারা দেশে ৪ হাজার ৫৫৩ ইউনিয়ন ও ৩৩০ টি পৌরসভায় এই কিশোর-কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সেক্সুয়াল এন্ড রিপ্রোডাকটিভ হেলথ এন্ড রাইটস (এসআরএইচআর), জন্মনিবদ্ধন, বিবাহ নিবন্ধন, যৌতুক প্রতিরোধ, শিশু অধিকার নারী অধিকার, জেন্ডার ভিত্তিক বৈষম্য দূর, যৌন নির্যাতন ও নিপীড়ন প্রতিরোধসহ ব্যক্তিগত নিরাপত্তা বিয়য়ে ক্লাবগুলোতে প্রশিক্ষণের মাধ্যমে কিশোর-কিশোরীদের সচেতন করা হবে। প্রতিটি ক্লাবের সদস্য সংখ্যা হবে ৩০ জন। এর মধ্যে ২০ জন মেয়ে এবং ১০ জন ছেলে।

এছাড়া সকল ক্লাবের সদস্যরা বিভিন্ন দিবস উদযাপন, খেলাধূলা, বই-ম্যাগাজিন, সংগীত, আবৃত্তি, সাংস্কৃতিক প্রতিযোগিতা, মুক্তআলোচনা, আ:ন্ত কøাব প্রতিযোগিতা ও ক্যারাটে প্রশিক্ষণ নিতে পারবে।

১৮তম জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা রাবি শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে ১৩ টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আত্মগোপনে থাকা আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৫ বছরের প্রেমের সম্পর্ক, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চবি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের প্রতীকের তালিকায় চিংড়ি-কলার ছড়ি-পাগড়ি-সোফা,…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬