ব্রিটিশ কাউন্সিলে ‘এন্ট্রারপ্রেনারশিপ ভিস্তা’ কর্মশালা ২৯ সেপ্টেম্বর

১০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৪ AM
ব্রিটিশ কাউন্সিলে তরুণ উদ্যোক্তা কর্মশালা।

ব্রিটিশ কাউন্সিলে তরুণ উদ্যোক্তা কর্মশালা। © টিডিসি ফটো

তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও তাদের একটি প্ল্যাটফরম তৈরিতে কর্মশালার আয়োজন করতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল। বাংলাদেশের সহযোগিতায় বাংলাদেশ ইউকে অ্যালুমনাই নেটওয়ার্ক (বুকান) ‘এন্ট্রারপ্রেনারশিপ ভিস্তা’ নামে ওই কর্মশালার আয়োজন করবে। যা আগামী ২৯শে সেপ্টেম্বর শনিবার ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

‘এন্ট্রারপ্রেনারশিপ ভিস্তা’ সম্ভাবনাময় নবীন ও তরুণ উদ্যোক্তাদের জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের একটি সুযোগ। কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ ও সফল উদ্যোক্তারা আলোচনায় অংশ নেবেন। ২০-৩৫ বছর বয়সী ১০০ জন উদ্যোক্তা বিনা মূল্যে এই কর্মশলায় অংশ নিতে পারবেন। কর্মশালা পরবর্তী উদ্যোক্তাদের জন্য ফ্রি কাউন্সেলিং সেবাও থাকছে।

নারী উদ্যোক্তা অংশগ্রহণের অগ্রাধিকার দেবার পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) ক্ষেত্রে অর্জনের সামাজিক উদ্যোক্তা ধারণাটি কীভাবে সহায়ক হতে পারে কর্মশালায় তার ওপর জোর দেওয়া হবে। এতে অংশগ্রহণ করতে ১৯ সেপ্টেম্বরের মধ্যে শুধুমাত্র অনলাইনে আবেদন / নিবন্ধন করতে হবে।

এছাড়া বিস্তারিত জানা যাবে https://www.facebook.com/events/927687090772650/ এ লিংকে। বিজ্ঞপ্তি।

১৮তম জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা রাবি শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে ১৩ টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আত্মগোপনে থাকা আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৫ বছরের প্রেমের সম্পর্ক, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চবি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের প্রতীকের তালিকায় চিংড়ি-কলার ছড়ি-পাগড়ি-সোফা,…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬