গুজরাটে সন্ত্রাসী হামলায় ৩৮ জনের মৃত্যুদণ্ড

১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৩ PM
গুজরাটের আদালত

গুজরাটের আদালত © সংগৃহীত

ভারতের সাংস্কৃতিক ও বাণিজ্যিক শহর হিসেবে খ্যাত আহমেদাবাদে বিস্ফোরণের ঘটনায় ৩৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) অভিযুক্ত ৪৯ জনের মধ্যে ৩৮ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেয় গুজরাটের একটি বিশেষ আদালত। বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ২০০৮ সালের ২৬ জুলাই তারিখে ৭০ মিনিটের ব্যবধানে শহরের বিভিন্ন এলাকায় ২১টি বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় মোট ৫৬ জন নিহত এবং ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিল।

আরও পড়ুন: হাবিপ্রবির শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদানে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

এ হামলার ঘটনায় জঙ্গি গোষ্ঠী হরকাতুল-উল-জিহাদ-আল-ইসলামি জড়িত থাকার দাবি করেছিল। পরে পুলিশের তদন্তে ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ৪৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

অভিযুক্তদের মধ্যে অন্যতম হচ্ছে স্টুডেন্টস মুভমেন্ট অব ইন্ডিয়ার নেতা সাফদার নাগোরি।
গত ৮ ফেব্রুয়ারি প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) আদালত রায় ঘোষণা করেন।

আর জাতীয় দলে খেলবেন রোনালদো, বাড়ছে রহস্য
  • ০১ অক্টোবর ২০২৬
আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিস…
  • ০১ অক্টোবর ২০২৬