পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা

লিখতে ভুল করায় অকথ্য নির্যাতনে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সংজ্ঞাহীন, শিক্ষিকা আটক

১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ PM
আটক ইংরেজি শিক্ষিকা বর্ণালী মণ্ডল

আটক ইংরেজি শিক্ষিকা বর্ণালী মণ্ডল © জিনিউজ বাংলা

স্কুল শিক্ষিকার পিটুনিতে অসুস্থ হয়ে পড়েছিল দ্বিতীয় শ্রেণির ছাত্র। পরে শিক্ষিকার শাস্তির দাবিতে স্থানীয় নিমতা থানার সামনে বিক্ষোভ করেন অভিভাবক-স্বজনসহ স্থানীয়রা। বিরাটি ইউপি বিদ্যালয়ের ইংরেজি শিক্ষিকা বর্ণালী মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি গত বুধবার ক্লাস চলাকালীন দ্বিতীয় শ্রেণির ছাত্রকে মারধর করেন। এর জেরে স্কুলের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলে খুদে পড়ুয়া।

বুধবার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার উত্তর দমদম পৌরসভার বিরাটি  ইউপি বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। ইংরেজি শিক্ষিকা বর্ণালী মণ্ডল আট বছর বয়সী ছাত্রকে মারধর করেন। এতে স্কুলের মধ্যেই জ্ঞান হারায় ছাত্র। বেশ কিছুক্ষণ পর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। পরে বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষিকার শাস্তির দাবিতে নিমতা থানার সামনে বিক্ষোভ দেখায় পরিবার।

পুলিশ সূত্রে জিনিউজ বাংলা জানিয়েছে, অভিযুক্ত শিক্ষিকা বর্ণালী মণ্ডলকে ইতোমধ্যেই আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে, কী কারণে তিনি ঘটনাটি ঘটিয়েছেন। এ ধরনের ঘটনা এটিই প্রথম নয়। বর্ণালী মণ্ডলের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে। তিনি বেশ কিছু ছাত্রকে মারধর করেছেন, নিজের গা-হাত-পা পর্যন্ত টিপিয়েছেন। 

স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, এই ধরনের ঘটনা নিয়ে তাঁর কাছে আগে কোনওদিন কোনও অভিযোগ আসেনি। তবে তিনি স্কুল শিক্ষা দফতরে লিখিত অভিযোগ জানাবেন।

আরও পড়ুন: হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন

ভুক্তভোগী শিক্ষার্থীর মা জানিয়েছেন, সকালে ছেলেকে স্কুলে পাঠিয়েছিলেন। সাড়ে ৮টা নাগাদ ফোন আসে যে, ছেলে অসুস্থ হয়ে পড়েছে। পরে জানতে পারেন, ছেলেকে ইংরেজি টিচার কিছু লিখতে দিয়েছিল। কিন্তু সে ভুল লেখে। তা দেখেই অগ্নিশর্মা হয়ে যান শিক্ষিকা। 

প্রথমে তার দুই গালে চড় মারেন। তারপর ঘাড় ধরে নীচু করে আঘাত করেছেন। এতেই সে অজ্ঞান হয়ে যায়। পরে সেখানেই রেখে দিয়েছিলেন। এরপর কোলে করে নিয়ে গিয়ে পানি দেন। এতকিছুর পর তাদের ফোন করে জানানো হয় বলে অভিযোগ করেন তিনি।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬