ভারতের অন্ধ্রপ্রদেশ

বাংলাদেশী ছাত্রীকে যৌন হয়রানি চেষ্টা, ভবন থেকে পড়ে মদের দোকানের কর্মীর মৃত্যু

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ PM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভারতের পূর্ব উপকূলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে বাংলাদেশি এক ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা করে পালিয়ে যাওয়ার সময় ভবন থেকে পড়ে এক ব্যক্তির মারা যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (৬ সেপ্টেম্বর) অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার কাকিনাদা এলাকায় ওই ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারতের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, ফার্মেসিতে স্নাতক পড়ুয়া বাংলাদেশি ওই ছাত্রী কাকিনাদায় অচ্যুতাপুরমের এক বাসিন্দার সঙ্গে একই বাসায় থাকতেন। ওই বাসিন্দা সেখানকার একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কাজ করেন বলে জানিয়েছে পুলিশ।

প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশি ওই ছাত্রী মাত্র ১০ দিন আগে অচ্যুতাপুরমে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তার পাশেই বেদুরুভাদার একটি বহুতল ভবনের ভাড়া নেওয়া কক্ষে থাকতেন ঝাড়খণ্ডের বাসিন্দা কমলেশ যাদব (৪৩)। তিনি একটি মদের দোকানে কাজ করতেন বলে জানা গেছে। ওই ছাত্রীকে দোকানের সামনে দিয়ে যেতে দেখেছিলেন তিনি।

গত শনিবার বাংলাদেশি ওই ছাত্রীর পুরুষ বন্ধু অফিসে কাজে বেরিয়ে যান। পরে রবিবার বিকেলে বাসায় ওই ছাত্রীকে একা পেয়ে যাদব তার বাসায় আসেন। এ সময় তিনি ওই ছাত্রীকে তার শৌচাগার পরিষ্কার করে নেবেন কি না, সেই বিষয়ে জিজ্ঞাসা করেন। কিছুক্ষণ শৌচাগার পরিষ্কারের ভান করে তাকে যৌন নিপীড়নের চেষ্টা করেন যাদব।

ওই শিক্ষার্থী হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। এরপর স্থানীয় কয়েকজনকে ডেকে ঘটনার বিষয়ে অবহিত করেন।

এই ঘটনায় আতঙ্কিত হয়ে ভবনের একটি পিলার বেয়ে নেমে পালানোর চেষ্টা করেন হামলাকারী যাদব। কিন্তু নিচে নামার সময় ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বাংলাদেশি ওই ছাত্রীর কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে পুলিশকে ফোন করে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এই ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আনাকাপল্লী জেলা পুলিশের সার্কেল ইন্সপেক্টর চন্দ্রশেখর রাও।

বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9