শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ PM
ভারতীয় কসমেটিকসসহ জব্দ করা অটোভ্যান

ভারতীয় কসমেটিকসসহ জব্দ করা অটোভ্যান © সংগৃহীত

শেরপুরের শ্রীবর্দী সীমান্তে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকসসহ একটি অটোভ্যান জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। আটক করা পণ্য ও অটোভ্যানের সিজার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, শ্রীবর্দী উপজেলার চান্দাপাড়া এলাকায় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় কসমেটিকসসহ একটি অটোভ্যান জব্দ করা হয়। জব্দ করা পণ্য ও অটোভ্যানের সিজার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

আরও পড়ুন: বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

৩৯ বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।

নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস আজ : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
  • ০৫ অক্টোবর ২০২৬
গোসল করতে নেমে পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ছাত্রীনিবাসে অশোভন আচরণের অভিযোগে ভবন মালিকের বিরুদ্ধে, গেট…
  • ০৫ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬