কেপ ভার্দেতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৫ শিশু-কিশোরের

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ PM
দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে শিক্ষা সফর শেষে ফেরার পথে একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত

দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে শিক্ষা সফর শেষে ফেরার পথে একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত © সংগৃহীত ছবি

পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে শিক্ষা সফর শেষে ফেরার পথে একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু-কিশোর। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শনিবার গভীর রাতে কেপ ভার্দের ফোগো দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। ফোগো দ্বীপের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জোসে কানুতো সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

জোসে কানুতো জানান, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৩২ জন যাত্রী ছিলেন। বাসটি স্কুলের শিক্ষা সফরের জন্য ব্যবহৃত হচ্ছিল। পিকো দো ফোগো আগ্নেয়গিরির মৃত জ্বালামুখের কাছে অবস্থিত চা দাস কালদেইরাস গ্রামে শিক্ষা সফর শেষে সাও ফিলিপ শহরে ফেরার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। পরে সেটি একটি গভীর গিরিখাতে গিয়ে পড়ে।

বাসটির চালকই এই শিক্ষা সফরের আয়োজক ছিলেন। প্রতি বছর তিনি নিজ খরচে কয়েকজন স্কুলশিক্ষার্থীকে উপহার হিসেবে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা সফরে নিয়ে যেতেন। এবারও তিনি শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে গিয়েছিলেন। দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকর্মীরা রাতভর উদ্ধার অভিযান চালান। দুর্গম ও পাথুরে উপত্যকায় পড়ে যাওয়া বাসটির ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে কাজ করেন তারা।

রোববার ভোরে দুর্ঘটনায় নিহত সাতজনকে দাফন করা হয়েছে। রেডিও কাবো ভার্দে (আরসিভি) জানিয়েছে, বাকি নিহতদের দিনের পরবর্তী সময়ে দাফন করার কথা রয়েছে।

কেপ ভার্দেতে এ ধরনের সড়ক দুর্ঘটনা তুলনামূলক বিরল। দেশটির সড়কব্যবস্থা সাধারণত ভালো এবং যানবাহনগুলোও বেশির ভাগ ক্ষেত্রে ত্রুটিমুক্ত থাকে।

সূত্র: এএফপি, এনডিটিভি

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬