৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায় দিতে পারলেন না জুরিরা!

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ AM
 অভিযুক্ত মা

অভিযুক্ত মা © টিডিসি ছবি

তিন সন্তানকে হত্যার ঘটনা অস্বীকার করেননি মা। বরং সন্তানদের হত্যার কথা স্বীকার করেও নিজেকে ফৌজদারি দায়ে নির্দোষ দাবি করেছেন তিনি। দীর্ঘ ছয় সপ্তাহের বিচার শেষে সাত দিনে ৪০ ঘণ্টার বেশি আলোচনা করেও সেই মাকে দোষী সাব্যস্ত করা হবে কি না, সে বিষয়ে একমত হতে পারেননি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের আদালতের জুরিরা। শেষ পর্যন্ত রায় ছাড়াই মামলাটিতে ‘মিসট্রায়াল’ ঘোষণা করেছেন বিচারক।

অভিযুক্ত লিন্ডসে ক্ল্যান্সির বিরুদ্ধে তিন সন্তান হত্যার মামলায় শুক্রবার এ ঘোষণা আসে। প্রায় এক সপ্তাহ ধরে আলোচনা করার পর জুরিরা জানান, ক্ল্যান্সিকে সন্তান হত্যার জন্য ফৌজদারি দায়ে দোষী করা হবে কি না, সে বিষয়ে তারা সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না।

শুক্রবার বিচারক উইলিয়াম সুলিভান বলেন, ‘এই পর্যায়ে আমি ঘোষণা করছি, জুরি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না। তাই আমি মিসট্রায়াল ঘোষণা করছি।’ এরপর তিনি জুরিদের অব্যাহতি দেন।

জুরিরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারাকে ‘হাং জুরি’ বলা হয়। এর অর্থ প্রসিকিউশন তাদের অভিযোগ প্রমাণ করতে পেরেছে, এমন নয়; আবার আসামি নির্দোষ, এমনও নয়।

ক্ল্যান্সির আইনজীবী কেভিন রেডিংটন মিসট্রায়াল ঠেকিয়ে জুরিদের রায় দিতে বাধ্য করার শেষ চেষ্টা করেছিলেন। তবে তার সেই চেষ্টা ব্যর্থ হয়।

আগামী ২৯ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। সেখানে প্রসিকিউশন নতুন করে বিচার চাইবে, নাকি অন্য কোনো পদক্ষেপ নেবে, তা জানানো হতে পারে।

৩৬ বছর বয়সী সাবেক নার্স ক্ল্যান্সি বর্তমানে একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে হেফাজতে আছেন। তার বিরুদ্ধে তিনটি হত্যার অভিযোগ বহাল থাকবে।

প্রসিকিউশন চাইলে নতুন করে বিচার করতে পারে অথবা ক্ল্যান্সির সঙ্গে সমঝোতায় যেতে পারে। ২০২৩ সালে ম্যাসাচুসেটসে নিজ বাড়িতে তিনি তার তিন সন্তান—৫ বছর বয়সী কোরা, ৩ বছর বয়সী ডসন এবং ৮ মাস বয়সী ক্যালানকে গলায় ব্যায়ামের ব্যান্ড পেঁচিয়ে হত্যা করেন।

সন্তানদের হত্যার পর ক্ল্যান্সি নিজেকে ছুরি দিয়ে আঘাত করেন এবং আত্মহত্যার চেষ্টা করে বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফ দেন। এতে তিনি পক্ষাঘাতগ্রস্ত হন।

ক্ল্যান্সি সন্তান হত্যার ঘটনা অস্বীকার করেননি। তবে তিনটি ফার্স্ট-ডিগ্রি হত্যার অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার আইনজীবীদের যুক্তি, সন্তানদের হত্যার সময় তিনি প্রসবোত্তর সাইকোসিসে ভুগছিলেন। তাই এ হত্যার জন্য তাকে ফৌজদারি দায়ে দায়ী করা উচিত নয়।

মামলাটি যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং মানুষকে বিভক্তও করে। এমনকি এ নিয়ে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন।

ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, মামলাটি সম্পর্কে তিনি জানেন এবং ধারণা করছেন, এর আবার বিচার হবে।

ট্রাম্প বলেন, ‘এটি ভয়াবহ এক ট্র্যাজেডি। সে ভয়াবহ, ভয়াবহ একটি কাজ করেছে। এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। তবে তাকে এর মূল্য দিতে হবে কি না, তা আপনারা জানতে পারবেন। এর একটা মূল্য দিতে হবে।’

লিন্ডসে ক্ল্যান্সির সন্তান হত্যা মামলার বিচার চলাকালে জুরিদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। শুক্রবার ক্ল্যান্সির আইনজীবী কেভিন রেডিংটন একজন জুরিকে সরিয়ে দেওয়ার আবেদন করেন। আগের দিন জুরিরা জানিয়েছিলেন, ওই সদস্য ‘যুক্তিসংগত সন্দেহ’ সংক্রান্ত আদালতের নির্দেশনা মানছেন না।

যুক্তরাষ্ট্রে কাউকে অপরাধী সাব্যস্ত করতে জুরিদের সর্বসম্মতভাবে এবং ‘যুক্তিসংগত সন্দেহের ঊর্ধ্বে’ গিয়ে তার অপরাধ প্রমাণিত হয়েছে বলে বিশ্বাস করতে হয়। এ ক্ষেত্রে অপরাধ প্রমাণের দায়িত্ব প্রসিকিউশনের।

বিচারক উইলিয়াম সুলিভান আইনজীবীর আবেদন নাকচ করে জুরিদের আবার আলোচনা করতে পাঠান। প্রায় এক ঘণ্টা পর তারা ফিরে এসে জানান, তারা কোনো রায়ে পৌঁছাতে পারেননি।

এরপর বিচারক মিসট্রায়াল ঘোষণা করেন। রেডিংটন সঙ্গে সঙ্গে রায় স্থগিত রেখে জরুরি আপিলের সুযোগ চান। তবে ম্যাসাচুসেটসের সর্বোচ্চ আদালত তার আবেদন নাকচ করে দেন।

বিচারক মিসট্রায়াল ঘোষণা করার সময় ক্ল্যান্সিকে বিমর্ষ দেখাচ্ছিল। আদালতকক্ষও ছিল অস্বাভাবিক নীরব। তার আইনজীবী সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বলেন, ওই এক জুরিকে সরিয়ে দেওয়ার ক্ষমতা বিচারকের ছিল।

রেডিংটন জানান, তিনি মিসট্রায়াল পুনর্বিবেচনার জন্য নতুন আবেদন করবেন। এ বিষয়ে চলতি মাসের পরবর্তী শুনানিতে আলোচনা হতে পারে।

প্লাইমাউথ কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি টিমোথি ক্রুজ জানিয়েছেন, নতুন করে বিচার করা হবে কি না, তা নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করবেন তারা। তিনি বলেন, ‘লিন্ডসে ক্ল্যান্সি তার তিন সন্তানকে হত্যা করেছেন এবং প্রমাণ থেকে আমাদের মনে হয়েছে, হত্যার সময় তিনি নিজের কাজের ওপর নিয়ন্ত্রণে ছিলেন।’

আদালতের বাইরে রেডিংটন দাবি করেন, ওই একজন জুরি না থাকলে বাকি ১১ জন ক্ল্যান্সির পক্ষে রায় দিতেন। তবে জুরিদের মধ্যে আসলে কী আলোচনা হয়েছে, তা জানা যায়নি।

মামলাটি কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি করে এবং প্রসবোত্তর সাইকোসিস নিয়ে বিতর্ক সৃষ্টি করে। বিচারের শুনানি অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়। প্রতিদিন ২০০-এর বেশি সাংবাদিক আদালতে উপস্থিত ছিলেন। ক্ল্যান্সির সমর্থকেরাও প্রায়ই আদালতের বাইরে জড়ো হতেন।

এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬