মমতা সরকারের সাবেক মন্ত্রীর মরদেহ উদ্ধার, পাশে পাওয়া গেল চিরকুট

১৬ আগস্ট ২০২৬, ০৬:০৬ PM
সাবেক মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়

সাবেক মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় © সংগৃহীত ও সম্পাদিত

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দলীয় কার্যালয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক, মন্ত্রী ও ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তার মরদেহের কাছে একটি চিরকুটও পাওয়া গেছে। 

আশিস বন্দ্যোপাধ্যায় ২০০১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা রামপুরহাটের বিধায়ক ছিলেন। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর তিনি মমতার মন্ত্রিসভাতেও ঠাঁই পেয়েছিলেন। তিনি রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী এবং কৃষিমন্ত্রী ছিলেন। ২০২১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিধানসভায় ডেপুটি স্পিকারের দায়িত্বও পালন করেছেন

২০২৬ সালেও তাকে টিকিট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ পর্যন্ত বিজেপি প্রার্থীর কাছে ২৪ হাজারের বেশি ভোটে হেরে যান আশিস। তারপর থেকে রাজনীতিতে তাকে আর তেমন সক্রিয় হতে দেখা যায়নি। পরাজয়ের পর তৃণমূলের অন্যান্য নেতাদের মতো তার বিরুদ্ধেও একাধিক দুর্নীতির অভিযোগ উঠে। 

রামপুরহাটের পাঁচবারের বিধায়ক আশিসের মরদেহের কাছে পাওয়া চিরকুটে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’  চিরকুটে তিনি এও দাবি করেন, তিনি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নন। 

নিজের রাজনীতিতে আসা নিয়ে আক্ষেপও করেছেন আশিস। পরিবারের সদস্যদের কাউকে ভবিষ্যতে রাজনীতিতে না জড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। তিনি লিখেছেন, দলের অন্যায়কে মেনে নিতে না পারলেও তিনি কখনও প্রতিবাদ করতে পারেননি।

আশিস লেখেন, ‘ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হয়েছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। কোনও দিনই কোনও দুর্নীতির সঙ্গে জড়িত হইনি। ’ তিনি অভিযোগ করেছেন, তাকে ছোট করার জন্য অনেক কিছু করা হয়েছে। 

চিঠিতে তিনি আরও লেখেন, ‘টিআরডিএ-তে জেনারেল মিটিং ছাড়া আর কোনও দায়িত্ব ছিল না। আমি টেন্ডার কমিটিতে ছিলাম না। আমার চেক পাওয়ার ছিল না। আমি প্ল্যান পাস বা নো অবজেকশন সার্টিফিকেট ইস্যুর ব্যাপারেও ছিলাম না। আমার সঙ্গে এ বিষয়ে কোনও দিন কেউ আলোচনা করেননি। আমাকে অপমান (ম্যালাইন) করার জন্য যা সব করা হলো, তাকে ধিক্কার জানাই। আজ তাই মনে হচ্ছে, রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে। আমার বংশের ছেলেদের রাজনীতি না করার পরামর্শ দিচ্ছি। ওরা ওদের নিজ নিজ কাজের মধ্যে থাক।’ 

ফুটপাত উচ্ছেদকালে ঘুষ দাবি করে গণধোলাই খেলেন ম্যাজিস্ট্রেট
  • ০৪ নভেম্বর ২০২৬
খালের ওপর অনুমোদনহীন কোচিং সেন্টার, পাটাতন ভেঙে আহত ৩০ শিক্…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্…
  • ০৪ নভেম্বর ২০২৬
৮ ঘণ্টার বৈঠকে ২৩ নেতার মতামত, তবুও এমপি আজিজের বিষয়ে যে সি…
  • ০৪ নভেম্বর ২০২৬
ট্যাব পাচ্ছেন প্রাথমিকের ৩ লাখ ৮৩ হাজার শিক্ষক
  • ০৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে অনুষ্ঠিত হলো ‘ফল ২০২৬ গ্র্যাজুয়েট কলক্যুয়াম সিরিজ’
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950