৬০ বছর বয়সে এসেও যেভাবে ১৬ কেজি ওজন কমালেন সালমান খান

০৫ আগস্ট ২০২৬, ০৫:১৬ PM
 সালমান খান

সালমান খান © সংগৃহীত

বলিউড অভিনেতা সালমান খান ৬০ বছর বয়সে ১৬ কেজি ওজন কমিয়ে আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি তার রোগা চেহারা দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থতার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে সালমান জানান, নতুন সিনেমা মাতৃভূমি–র জন্যই তিনি ১৬ কেজি ওজন কমিয়েছেন। বয়সের এই পর্যায়ে এতটা ওজন কমানো সহজ না হলেও কঠোর খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে তা সম্ভব করেছেন তিনি।

৬০ বছরের পর ওজন কমাতে হলে বাড়তি সতর্কতা প্রয়োজন। এ বয়সে বিভিন্ন বার্ধক্যজনিত রোগের ঝুঁকি থাকে। তাই হঠাৎ করে খাবার কমিয়ে দেওয়া বা না খেয়ে থাকা চিকিৎসকেরা সমর্থন করেন না। নারী ও পুরুষের খাদ্যতালিকাও এক নয়। সাধারণভাবে এই বয়সে ১০ কেজি ওজন কমাতেও ছয় মাস বা তার বেশি সময় লাগতে পারে। তবে সালমানের খাদ্যাভ্যাস ও জীবনযাপন সাধারণ মানুষের তুলনায় অনেকটাই আলাদা।

এক সাক্ষাৎকারে নিজের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলতে গিয়ে সালমান জানান, তিনি প্রোটিনসমৃদ্ধ খাবার বেশি খান। সারাদিনে তিনি মাত্র এক চামচ ভাত খান। এর সঙ্গে রুটি বা সিদ্ধ খাবার রাখেন না।

তিনি বলেন, ‘খাবার যতই সুস্বাদু হোক, আমি এক চামচই ভাত নেব। এরপর আমার যতটুকু প্রোটিন দরকার, আমি চেষ্টা করি সেটি ওই এক চামচ ভাত দিয়েই খেতে।’

তবে পছন্দের খাবার খাওয়া থেকে নিজেকে পুরোপুরি বিরত রাখেন না সালমান। তিনি নিয়মিত 'চিট ডে' পালন করেন। তবে অতিরিক্ত ক্যালোরি ঝরাতে সঙ্গে সঙ্গেই জিমে যান।

সালমান বলেন, ‘প্রতিদিনই চিট ডে।’

এরপর তিনি অন্তত ২০ মিনিট জিমে ব্যায়াম করেন এবং অতিরিক্ত ক্যালোরি ঝরিয়ে ফেলেন।

শুধু খাদ্যাভ্যাস নয়, নিয়মিত শরীরচর্চাও তার ফিট থাকার বড় রহস্য। তার ফিটনেস প্রশিক্ষক রাকেশ আর উদ্দিয়ার এক সাক্ষাৎকারে জানান, সালমান ‘হাই ইনটেনসিটি ইন্টারভ্যাল ট্রেনিং’ অনুসরণ করেন। তিনি ইনক্লাইন, পুশ-আপ, ফ্লাইসহ প্রায় ১০ ধরনের ব্যায়াম করেন।

এ ছাড়া প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই কার্ডিও ব্যায়াম করেন। শুটিং শুরুর আগে বা শেষে সময় পেলেই শরীরচর্চা করেন। ওয়েট ট্রেনিং ও কার্ডিও ছাড়া তার দিন সম্পূর্ণ হয় না। সপ্তাহে ছয় দিন নিয়মিত ব্যায়াম করেন এবং এক দিন বিশ্রাম নেন।

নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, উচ্চমাত্রার শরীরচর্চা এবং নিয়মিত রুটিন অনুসরণ করেই ৬০ বছর বয়সেও ১৬ কেজি ওজন কমিয়ে নিজের ফিটনেসে নতুন নজির গড়েছেন সালমান খান।

মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬