পাকিস্তানে ভয়াবহ হামলা, ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

২৪ জুলাই ২০২৬, ১০:১৩ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৬, ১০:১৮ PM
পাকিস্তানে ভয়াবহ হামলা, ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ হামলা, ১২ সেনা সদস্যসহ নিহত ১৫ © সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে বিস্ফোরকবোঝাই যান দিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আজ শুক্রবার সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় ১২ সেনা সদস্যসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ১২ সন্ত্রাসী নিহত হয়েছে। 

আফগান সীমান্তবর্তী টাংক জেলায় একটি নিরাপত্তা চৌকিতে বৃহস্পতিবার দিবাগত রাতে এই হামলার ঘটনা ঘটে। দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা চৌকির দেয়াল ভেদ করতে ব্যর্থ হয়ে জঙ্গিরা বিস্ফোরকবোঝাই ওই গাড়িটি চৌকির বাইরের দেয়ালে সজোরে ধাক্কা দেয়, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালাবান পাকিস্তান (টিটিপি)। তাদের দাবি, এই হামলায় চারজন আত্মঘাতী বোমারু অংশ নিয়েছিল।

পাকিস্তান সরকারকে উৎখাত করে নিজেদের কঠোর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে ২০০৭ সাল থেকে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে টিটিপি। ইসলামাবাদের অভিযোগ, এই সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা আফগানিস্তানের নিরাপদ আশ্রয়ে থেকে পাকিস্তানে হামলার প্রশিক্ষণ ও পরিকল্পনা করে থাকে। 

তবে কাবুলের তালেবান সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে। তাদের দাবি, আফগান সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনাগুলো পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।

সূত্র :রয়টার্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬