শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল কলকাতা

২৪ জুলাই ২০২৬, ০৯:৩৬ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৬, ০৯:৩৭ PM
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল কলকাতা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল কলকাতা © সংগৃহীত

মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল কলকাতার ধর্মতলা এলাকা। আজ শুক্রবার দুপুর থেকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনকে সমর্থন জানিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। 

জানা গেছে, আজ দুপুর থেকেই সড়কে নেমে আসেন আন্দোলনকারীরা। আর সন্ধ্যায় কলকাতার ধর্মতলা মোড়ে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট, জুতা, বোতল ইত্যাদি নিক্ষেপ করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাফ (দাঙ্গা পুলিশ) নামায় প্রশাসন। এতে কলকাতার ব্যস্ত সড়কগুলোতে যানচলাচল ধীরে ধীরে বন্ধ হয়ে যায়।

পুলিশের দাবি, মিছিলে ‘বাইরের কেউ ঢুকে পড়েছে’, এই সন্দেহ এবং অভিযোগে নিজেদের মধ্যেই মারপিট শুরু করেছিলেন বিক্ষোভকারীরা। যার ফলে কিছু ক্ষণের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’র স্বচ্ছতা ফেরানো এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল শুরু করে বাম ছাত্র সংগঠনগুলি। মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠতে থাকে পরিস্থিতি। যদিও সংঘর্ষে পুলিশ-প্রশাসন কিংবা বিক্ষোভকারীদের কেউ আহত হয়েছেন কি না, সেই তথ্য মেলেনি। 

দিল্লির গণ্ডি পেরিয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ। নিট-কাণ্ডে বিহারের রাজধানীতেও বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হচ্ছে।

সূত্র: আনন্দ বাজার পত্রিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬