হরমুজে জাহাজে হামলার পর ইরানের তেল রপ্তানিতে ফের মার্কিন নিষেধাজ্ঞা

০৮ জুলাই ২০২৬, ১০:১১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর ইরানের তেল রপ্তানির ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের ৮০টি স্থানে ব্যাপক হামলা চালানোর খবরও পাওয়া গেছে।

বুধবার (৮ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন এক কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’। এ ঘটনার জন্য ইরানকে কঠোর পরিণতি ভোগ করতে হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার ভঙ্গুর সমঝোতার অংশ হিসেবে গত মাসে মার্কিন অর্থ বিভাগ ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল রপ্তানির অনুমোদন দিয়েছিল। তবে মঙ্গলবার সেই অনুমোদন প্রত্যাহার করায় সময়সীমা কমে ১৭ জুলাই পর্যন্ত নির্ধারিত হয়েছে।

ব্রিটিশ নৌবাহিনী-সংশ্লিষ্ট সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালির ভেতরে ও আশপাশে তিনটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরপরই যুক্তরাষ্ট্র নতুন এ পদক্ষেপ নেয়। তবে এসব হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তেহরান। এখন পর্যন্ত কোনো পক্ষও হামলার দায় স্বীকার করেনি।

এ দিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক হামলা ও যুক্তরাষ্ট্রের পদক্ষেপে ওয়াশিংটন-তেহরান সম্পর্কের বিদ্যমান সমঝোতা আরও নড়বড়ে হয়ে পড়তে পারে। একই সঙ্গে সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপ বৃহত্তর চুক্তি নিয়ে চলমান আলোচনাকেও বাধাগ্রস্ত করতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক মার্কিন কর্মকর্তা দাবি করেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ইরান তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শুরুর আগে প্রতিদিন বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হতো। অন্যদিকে তেল রপ্তানি ইরানের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎসগুলোর একটি। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটি প্রধানত চীনে তেল রপ্তানি বাড়িয়ে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি ধরে রাখতে সক্ষম হয়েছে।

সূত্র: রয়টার্স

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9