ভ্রমণ সহজ করতে ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব

০৭ জুলাই ২০২৬, ০৫:৩৯ PM
সৌদি আরব

সৌদি আরব © সংগৃহীত

পর্যটকদের জন্য ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ করতে পরীক্ষামূলকভাবে ‘প্যাকেজ ভিসা’ চালু করেছে সৌদি আরব। নতুন এই ব্যবস্থায় যোগ্য ভ্রমণকারীরা বিমান টিকিট, আবাসন ও অন্যান্য সেবাসহ একটি সমন্বিত ভ্রমণ প্যাকেজের অংশ হিসেবেই সরাসরি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (৭ জুলাই) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে নির্দিষ্ট কয়েকটি পরীক্ষামূলক বাজারে অনুমোদিত ভ্রমণ ও পর্যটন সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এ সুবিধা চালু করা হচ্ছে।

নতুন প্যাকেজ ভিসা ব্যবস্থায় একটি সমন্বিত প্যাকেজের মধ্যেই ট্যুরিস্ট ভিসার আবেদন, যাওয়া-আসার বিমান টিকিট, লাইসেন্সপ্রাপ্ত আবাসনের ব্যবস্থা এবং ইলেকট্রনিক ভিসা আবেদন অন্তর্ভুক্ত থাকবে। ফলে পর্যটকদের আলাদাভাবে ফ্লাইট, হোটেল বুকিং বা ভিসা আবেদন করার প্রয়োজন হবে না।

এ ছাড়া পর্যটকরা চাইলে মূল ভ্রমণ পরিকল্পনার সঙ্গে বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ, বিনোদনমূলক আয়োজন ও বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগও যুক্ত করতে পারবেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র উন্নত প্রযুক্তিনির্ভর ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ২৪ ঘণ্টার গ্রাহকসেবা দিতে সক্ষম অনুমোদিত ভ্রমণ সংস্থাগুলো এই সেবা প্রদান করতে পারবে।

সৌদি আরবের ভিশন-২০৩০ কর্মসূচির আওতায় পর্যটন খাত সম্প্রসারণের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বীমা কর্তৃপক্ষের যৌথ সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

ই-ভিসা চালুর পর সৌদি আরব অন-অ্যারাইভাল ভিসা ও স্টপওভার ট্রানজিট ভিসাসহ বিভিন্ন নমনীয় প্রবেশ ব্যবস্থা চালু করেছে। এসব উদ্যোগের ফলে দেশটিতে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ সালে দেশটি রেকর্ড ২৯ মিলিয়নের বেশি বিদেশি পর্যটককে স্বাগত জানিয়েছে।

ট্যাগ: সৌদি আরব
২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬