তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, লাখো মানুষের ঢল

০৫ জুলাই ২০২৬, ১১:২৩ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৬, ১১:২৪ AM
আলি খামেনির জানাজার নামাজ

আলি খামেনির জানাজার নামাজ © সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির জানাজার নামাজে তেহরানে লাখো শোকাহত মানুষ অংশ নিয়েছেন। রবিবার ইরানসহ বিভিন্ন দেশ থেকে আসা শোকসন্তপ্ত জনতার উপস্থিতিতে তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় জানাজার নামাজের ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি।

নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার ভেতরের স্থান পূর্ণ হয়ে যায়। ধারণক্ষমতা শেষ হওয়ায় কমপ্লেক্সের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। এরপরও মোসাল্লার আশপাশের সড়ক ও পথঘাটে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়ে খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানান এবং তার জন্য দোয়া করেন।

জানাজার নামাজ তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ আলি খামেনির জন্য জানাজা পড়ানো হয়। দ্বিতীয় ধাপে শহীদ সাইয়্যেদেহ বুশরা হোসেইনি খামেনি, শহীদ মেসবাহ আল-হোদা বাকেরি এবং শহীদ জাহরা হাদ্দাদ আদেলের জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে খামেনির নাতনি জাহরা মোহাম্মদি গোলপায়েগানির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

খামেনির নিহত হওয়ার পর শনিবার ভোর থেকেই তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় শেষ শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয়, যা রোববার পর্যন্ত চলবে। সোমবার তেহরানে প্রধান শোকযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এরপর মঙ্গলবার পবিত্র নগরী কুমে এবং বৃহস্পতিবার মাশহাদে জানাজা ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। মাশহাদের ইমাম রেজার মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হবে। এছাড়া বুধবার পবিত্র নগরী নাজাফ ও কারবালায়ও তার স্মরণে বিশেষ বিদায় ও জানাজার অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

শুক্রবার তেহরানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, উচ্চপদস্থ প্রতিনিধি এবং ধর্মীয় নেতারা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সর্বশেষ সামরিক অভিযানের পর আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬
চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬