বাবার শেষকৃত্যে উপস্থিত থাকবেন কি বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি?

০৪ জুলাই ২০২৬, ০৮:৪১ AM
লেবাননের বৈরুতে একটি বিলবোর্ডে মোজতবা খামেনি (ডানে) এবং তার বাবা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি

লেবাননের বৈরুতে একটি বিলবোর্ডে মোজতবা খামেনি (ডানে) এবং তার বাবা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি © সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে যখন আন্তর্জাতিক নেতাসহ দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তারা শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, তখন তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বাবার এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত অন্যান্য স্বজনের শেষকৃত্যে উপস্থিত থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। খবর আল জাজিরার

ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার বিষয়ে ইসরায়েলের বারবার দেওয়া হুমকির পর চলতি সপ্তাহে দেশটির যৌথ সামরিক কমান্ড কঠোর সতর্কবার্তা দিয়েছে। তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে আগামী কয়েক দিনে শেষকৃত্য অনুষ্ঠান চলাকালে ‘কোনো ধরনের ভুল হিসাব না করার’ আহ্বান জানিয়েছে।

প্রয়াত আলী খামেনির পাশাপাশি যাদের প্রতি এ অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হচ্ছে, তাদের মধ্যে রয়েছেন তার এক জামাতা, জ্যেষ্ঠ কন্যা, ১৪ মাস বয়সী এক নাতনি এবং ছেলে মোজতবা খামেনির স্ত্রী।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় বাবা ও পরিবারের কয়েকজন সদস্য নিহত হওয়ার ঘটনায় মোজতবা খামেনিও গুরুতর আহত হয়েছেন।

মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬