ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৫ জুন ২০২৬, ০১:২০ PM
পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র মন্ত্রণালয় © সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে বাংলাদেশের অবস্থান সবসময়ই ছিল এবং এই ইতিবাচক অগ্রগতি দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, 'বাংলাদেশ সবসময়ই উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে আসছে এবং সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। এ ইতিবাচক অগ্রগতিতে যেসব পক্ষ ও মধ্যস্থতাকারী ভূমিকা রেখেছেন, তাদের প্রচেষ্টার প্রশংসা করছে বাংলাদেশ। বাংলাদেশ আশা করে, চুক্তিটি আন্তরিকতা ও সদিচ্ছার সঙ্গে বাস্তবায়িত হবে এবং দীর্ঘমেয়াদে কার্যকর ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে।'

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা শুধু অঞ্চলটির জন্য নয়, বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিবৃতিতে আরও বলা হয়, 'বাংলাদেশ বিশ্বাস করে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষকে এই ইতিবাচক অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখে অবশিষ্ট বিষয়গুলো সংলাপ ও কূটনৈতিক উপায়ে সমাধানের আহ্বান জানায়। একই সঙ্গে অঞ্চলটিতে দ্রুত শান্ত পরিবেশ ফিরে আসা, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হওয়া এবং পারস্পরিক সহযোগিতা জোরদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে।'

সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উ…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬