ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৬

১৫ জুন ২০২৬, ০৯:২৭ AM , আপডেট: ১৫ জুন ২০২৬, ০৯:২৮ AM
ব্রাজিলের আকাশে দুই হেলিকপ্টার সংঘর্ষ

ব্রাজিলের আকাশে দুই হেলিকপ্টার সংঘর্ষ © সংগৃহীত

ব্রাজিলের রিও ডি জেনিরোতে আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। রবিবার (১৫ জুন) সকালে শহরটির পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর দুটি হেলিকপ্টারই বিধ্বস্ত হলে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রিও ডি জেনিরোর ফায়ার সার্ভিস জানায়, আকাশে উড়ন্ত অবস্থায় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। এতে হেলিকপ্টার দুটি নিয়ন্ত্রণ হারিয়ে শহরের পশ্চিমাঞ্চলে আছড়ে পড়ে। সংঘর্ষের পর ব্যস্ত বাণিজ্যিক এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়লে জরুরি সেবাকর্মীরা দ্রুত উদ্ধার ও ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

প্রতিবেদন অনুযায়ী, একটি হেলিকপ্টার একটি গাড়ি বিক্রয় প্রতিষ্ঠানের পার্কিং এলাকায় বিধ্বস্ত হয়, যেখানে বেশ কয়েকটি বৈদ্যুতিক গাড়ি রাখা ছিল। এতে সেখানে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরো এলাকা এবং আশপাশের সড়কে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। অন্য হেলিকপ্টারটি কাছাকাছি আরেকটি স্থানে বিধ্বস্ত হয়, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। কীভাবে দুটি হেলিকপ্টার একই আকাশপথে এসে সংঘর্ষে জড়াল, তা জানতে বিমান চলাচল সংক্রান্ত নথি, এয়ার ট্রাফিক যোগাযোগের তথ্য এবং ধ্বংসাবশেষ পরীক্ষা করছেন তদন্তকারীরা।

পুলিশের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী ও কৌতুকাভিনেতা অলিভার ট্রির নাম যাত্রী তালিকায় রয়েছে। তবে দুর্ঘটনায় নিহতদের মরদেহ এখনো আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। ফলে তিনি নিহতদের মধ্যে রয়েছেন কি না, তা এখনও নিশ্চিত করা হয়নি।

প্রতিবেদন বলছে, অলিভার ট্রি গত ৪ জুন আর্জেন্টিনার বুয়েনস আইরেসে পারফর্ম করেছিলেন। এছাড়া শনিবার তিনি ব্রাজিলের একটি এলাকায় ফুটবল খেলার ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছিলেন। যাত্রী তালিকায় তার নাম থাকার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে পুলিশ জানিয়েছে, ফরেনসিক শনাক্তকরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।

এদিকে আর্জেন্টিনার স্ট্রিমিং চ্যানেল ব্লেন্ডার জানিয়েছে, জনপ্রিয় কনটেন্ট নির্মাতা গ্যাসপার প্রিম দিয়াজ, যিনি অনলাইনে ‘গ্যাসপি’ নামে পরিচিত ছিলেন, তিনিও হেলিকপ্টার দুটির একটিতে ছিলেন। ২৩ বছর বয়সী এই ইউটিউবারের অনুসারী ছিল ২৮ লাখের বেশি। দুর্ঘটনার পর ব্লেন্ডার তাদের এক্স অ্যাকাউন্টে শোক প্রকাশ করে লিখেছে, ‘তোমার শিল্প, তোমার জাদু এবং তোমার সংবেদনশীলতার জন্য ধন্যবাদ। আমরা সবাই তোমাকে মিস করব।’ এই বার্তা লাতিন আমেরিকাজুড়ে তার লাখো ভক্তের শোক ও বিস্ময়ের প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর স্বাস্থ্যকর্মীর আবেগঘন ফেসবুক পোস্ট ভাইরাল

স্থানীয় বাসিন্দা ফার্নান্দেস দে ফ্রেইতাস জানান, তিনি নিজের চোখে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ দেখতে পান। তার ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের পর একটি হেলিকপ্টারে আগুন ধরে যায় এবং সেটি ঘুরতে ঘুরতে নিচে পড়ে যায়। এছাড়া অন্য হেলিকপ্টার থেকে একজন যাত্রীকে মাটিতে আঘাত করার আগ মুহূর্তে লাফ দিতে দেখেছেন বলেও দাবি করেন তিনি।

ফার্নান্দেস দে ফ্রেইতাস বলেন, ‘ঘটনাটি ছিল ভয়াবহ, একেবারে বিভীষিকাময়। সেই শব্দ এবং দৃশ্য আমি কোনোদিন ভুলতে পারব না।’

দুর্ঘটনার পর কয়েক ঘণ্টা ধরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করেন। একই সময়ে পুলিশ ক্ষয়ক্ষতির নথিভুক্তকরণ এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ শুরু করে। এ ঘটনায় আরও বিস্তারিত তথ্যের জন্য তদন্ত চলছে।

উল্লেখ্য, ৩২ বছর বয়সী অলিভার ট্রি বিশ্বব্যাপী সংগীত সফরের অংশ হিসেবে ব্রাজিলে অবস্থান করছিলেন। তার সফরের আওতায় ৩০টিরও বেশি দেশে ৭০টির বেশি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। তিনি ‘লাইফ গোজ অন’, ‘মিস ইউ’, ‘এলিয়েন বয়’ এবং ‘ভয়েসেস’ গানগুলোর জন্য পরিচিত। ‘ভয়েসেস’ গানটি তিনি ব্রিটিশ কনটেন্ট নির্মাতা ও সংগীতশিল্পী কেএসআইয়ের সঙ্গে গেয়েছিলেন। ‘মিস ইউ’ গানটি ২০২৪ সালের ব্রিট অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক গানের বিভাগে মনোনয়ন পেয়েছিল। গানটি যুক্তরাজ্যের সিঙ্গেলস চার্টে তৃতীয় এবং অস্ট্রেলিয়ার চার্টে চতুর্থ স্থানে উঠেছিল।

তার প্রথম অ্যালবাম ‘আগলি ইজ বিউটিফুল’ যুক্তরাষ্ট্রের অ্যালবাম চার্টে ১৪তম এবং যুক্তরাজ্যের চার্টে ৪২তম স্থানে পৌঁছেছিল। এছাড়া বিশ্বের সবচেয়ে বড় কিক স্কুটারের মালিক হিসেবে তার নামে একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে। স্কুটারটির উচ্চতা ৪ দশমিক ১৬ মিটার এবং দৈর্ঘ্য ৩ দশমিক ১৩ মিটার।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬