ভারতের নতুন সেনাপ্রধান হলেন ধীরাজ শেঠ

১৩ জুন ২০২৬, ০৪:৪৮ PM
লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ © সংগৃহীত

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। তিনি বর্তমানে দেশটির সেনাবাহিনী উপ-প্রধান (ভাইস চিফ অব আর্মি স্টাফ) হিসেবে কর্মরত আছেন। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিন এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আগামী ৩০ জুন অবসরে যাবেন। তাঁর অবসরের পর একই দিন (৩০ জুন) ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ এই পদের দায়িত্বভার গ্রহণ করবেন ধীরাজ শেঠ। তিনি ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত দেশটির সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ ১৯৮৬ সালের ডিসেম্বরে সেনাবাহিনীর সাঁজোয়া বাহিনীতে (আর্মড কোর) কমিশন লাভ করেন। প্রায় চার দশকের দীর্ঘ সামরিক কর্মজীবনে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ব্যাপক ও সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছেন। তার এই দীর্ঘ অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি আধুনিকায়ন ও রূপান্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

পাশাপাশি ভারতের সেনাবাহিনীর আধুনিকায়নে অবদানের জন্য ব্যাপকভাবে পরিচিত শেঠ। আধুনিক প্রযুক্তি এবং ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের প্রয়োজনীয়তার সঙ্গে সামরিক কার্যক্রমের সমন্বয় সাধনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কর্মজীবনে তিনি একটি আর্মার্ড রেজিমেন্ট, একটি আর্মার্ড ব্রিগেড এবং জম্মু ও কাশ্মীরে একটি সন্ত্রাসবিরোধী বাহিনীর নেতৃত্ব দিয়েছেন।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬