ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছি: ট্রাম্প

১২ জুন ২০২৬, ০৯:১৭ AM , আপডেট: ১২ জুন ২০২৬, ০৯:১৮ AM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সামরিক ও রাজনৈতিক সংঘাতের অবসান ঘটেছে এবং তেহরান আর কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না- মর্মে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুক্রবার (১২ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আলাবামার সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী টেলি-র‍্যালিতে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প এই বড় সাফল্যের দাবি করেন। ট্রাম্প বলেন, ‘আপনারা হয়তো শুনেছেন, আমরা আজ ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছি। তারা কোনো ধরনের পারমাণবিক অস্ত্র না রাখার ব্যাপারে চূড়ান্তভাবে সম্মত হয়েছে, আর এই একটি বিষয়েই আমরা শুরু থেকে অনড় ছিলাম। আজ আমরা ইরানের সঙ্গে একটি চমৎকার সমঝোতায় পৌঁছেছি।’

মার্কিন প্রেসিডেন্ট তার বক্তব্যে আরও যোগ করেন, এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে এবং খুব শীঘ্রই মানুষ নিরাপদ বোধ করে ঘরে ফিরতে শুরু করবে। তিনি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘বলা যায়, বিষয়টি এখন প্রায় সম্পন্ন। আমরা যা চেয়েছিলাম, এই চুক্তির মাধ্যমে তার সবই পেয়েছি।’

চুক্তির অভ্যন্তরীণ কিছু তথ্য শেয়ার করে ট্রাম্প দাবি করেন, পূর্ববর্তী খসড়া চুক্তিতে কেবল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়টি উল্লেখ ছিল, তবে বাইরে থেকে অস্ত্র কেনার ওপর কোনো স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল না। তিনি বিষয়টি ধরে খসড়া পরিবর্তনের ওপর জোর দেন। ট্রাম্পের ভাষায়, ‘তাদের একটি ধারা ছিল যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তখন আমি প্রশ্ন তুললাম, ‘বাইরে থেকে কেনার বিষয়টি কী হবে?’ আমার এই আপত্তির দুই দিন পর তারা অস্ত্র না কেনার বিষয়টিতেও সম্মত হয়েছে।’ 

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য এই দ্বিপক্ষীয় চুক্তি বা ঐতিহাসিক সমঝোতার বিস্তারিত বিষয়ে তেহরান তথা ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬