চুক্তির কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান: জেডি ভান্স

২৯ মে ২০২৬, ১২:৩৯ PM
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স © ফাইল ছবি

ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তির পথে এগোলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো তাতে সই করতে সম্মত হনিন। বৃহস্পতিবার (২৮ মে) এ কথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। খবর ডয়েচে ভেলের।

এর আগে মার্কিন সূত্র জানিয়েছিল, চুক্তি নিয়ে সম্মতি জানিয়েছে ওয়াশিংটন এবং তেহরান। তার পরেই ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র এখনো সম্মত হয়নি। তবে তিনি জানান, চুক্তির কাছাকাছি পৌঁছেছেন তারা। এর ফলে ইরানের পারমাণবিক অস্ত্র পরীক্ষা অনেকটাই প্রতিহত করা যাবে বলে মত তার।    

আরও পড়ুন: কেমন হলো আর্জেন্টিনার বিশ্বকাপ দল

ইরানে মজুত ইউরেনিয়াম প্রশ্নে আটকে আছে দ্বিপাক্ষিক এ সমঝোতা। ভ্যান্স বলেন, ‘ট্রাম্প কবে সমঝোতায় সই করবেন তা বলা শক্ত। চুক্তির বয়ান নিয়ে আলোচনা চলছে। আমি গ্যারান্টি দিয়ে কিছুই বলতে পারব না। তবে আমরা খুব ভালো এগিয়েছি। আশা করব, এই অগ্রগতি অক্ষুণ্ণ থাকবে এবং প্রেসিডেন্ট চুক্তিতে সই করবেন।’ 

এরই মধ্যে শুক্রবার ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানায়, ইরান একটি সন্দেহজনক যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে। পরে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে সেটি তাদের যুদ্ধবিমান নয়।

৬ ঘণ্টার ব্যবধানে ঝরে গেল ১৫ প্রাণ, দুই পরিবারেরই ১১ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
নন-এমপিওভুক্ত যেসব প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্তির সুপারিশ
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষ…
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বরে আক্রান্ত মিরাজ, বিকল্প ভাবনায় কে?
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনাল ম্যাচে মারামারি, যবি…
  • ১৭ অক্টোবর ২০২৬
অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬