আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করল ইরান

২৬ মে ২০২৬, ০৮:২২ AM
ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা © সংগৃহীত

ইরানের সামরিক বাহিনী খুব শিগগিরই নতুন ও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জেনারেল আবদোল্লাহি। তিনি বলেছেন, সাম্প্রতিক সংঘাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগের যেকোনো সময়ের তুলনায় আরও কার্যকরভাবে কাজ করেছে। খবর মেহের নিউজের।

জেনারেল আবদোল্লাহি বলেন, সাম্প্রতিক চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে শত্রুপক্ষ নানা দাবি করলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন। তাদের দাবি ছিল, নৌ, বিমান ও ক্ষেপণাস্ত্র খাতে ইরানের সামরিক শক্তি ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে যুদ্ধক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনী প্রমাণ করেছে যে দেশের সামরিক সক্ষমতা এখনো অক্ষত এবং কার্যকর রয়েছে।

তিনি আরও বলেন, আকাশপথে সম্ভাব্য হামলা মোকাবিলায় দেশের সক্ষমতা আরও শক্তিশালী করতে দ্রুত নতুন প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে। এর মাধ্যমে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক ও কার্যকর হবে বলে জানান তিনি।

জেনারেল আবদোল্লাহি জোর দিয়ে বলেন, ‘আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে শেষ পর্যন্ত শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব এবং তাদের পরাজিত করব।’

জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, আবেদন…
  • ১৭ অক্টোবর ২০২৬
একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬