ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

২৮ মে ২০২৬, ১০:০৭ AM
ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে নতুন করে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীর কাছাকাছি একটি স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। তাঁর দাবি, ওই স্থাপনাটি যুক্তরাষ্ট্রের সেনা এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি তৈরি করছিল।

ওই কর্মকর্তা আরও জানান, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের চারটি আক্রমণকারী ড্রোন ভূপাতিত করেছে, যেগুলো হামলার জন্য প্রস্তুত ছিল। একই সময়ে তারা ইরানের বন্দর আব্বাস এলাকায় অবস্থিত একটি স্থল-নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালায়। ওই কেন্দ্রটি একটি পঞ্চম ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিল।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলা ও প্রতিরক্ষা পদক্ষেপগুলো ছিল নিয়ন্ত্রিত এবং সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। পাশাপাশি এগুলো যুদ্ধবিরতি বজায় রাখার উদ্দেশ্যে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্র ও বাণিজ্যিক যানবাহনের জন্য হুমকি তৈরি করেছিল—এমন একটি ইরানি সামরিক স্থাপনায় নতুন হামলা চালানো হয়েছে বলে একজন অজ্ঞাত মার্কিন কর্মকর্তার বরাতে খবর প্রকাশ করা হয়েছে।

এর আগে ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, স্থানীয় সময় রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বন্দর আব্বাস শহরের পূর্বাঞ্চলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে সেই শব্দের সঠিক উৎস ও অবস্থান শনাক্তে তখন তদন্ত চলছিল।

ফার্স আরও জানায়, ঘটনার সময় বন্দর আব্বাস এলাকায় কিছু সময়ের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬