হজের দায়িত্ব শেষে মাটিতেই শুয়ে পড়লেন নিরাপত্তাকর্মীরা

২৮ মে ২০২৬, ০৬:৪২ PM , আপডেট: ২৮ মে ২০২৬, ০৭:২৪ PM
হজের দায়িত্ব শেষে মাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছেন সৌদি নিরাপত্তাকর্মীরা

হজের দায়িত্ব শেষে মাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছেন সৌদি নিরাপত্তাকর্মীরা © সংগৃহীত

মক্কায় হজের দায়িত্ব পালন করতে গিয়ে অত্যন্ত ক্লান্ত নিরাপত্তাকর্মীদের মাটিতে শুয়ে বিশ্রাম নেয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ছবি হজ ব্যবস্থাপনার পেছনে যে বিপুল পরিশ্রম ও সমন্বয়ের প্রয়োজন হয়, তা স্পষ্ট করে তুলে ধরেছে।

সৌদি আরবের জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস (গাস্ট্যাট) জানিয়েছে, এ বছর মোট ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন হাজি হজ পালন করেছেন, যা গত বছরের তুলনায় ২ শতাংশ বেশি।

এর মধ্যে বিদেশি হাজির সংখ্যা ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন। আর সৌদি নাগরিক ও বাসিন্দা মিলিয়ে অভ্যন্তরীণ হাজি ১ লাখ ৬০ হাজার ৬৪৬ জন। মোট হাজিদের মধ্যে পুরুষ ৮ লাখ ৯৩ হাজার ৩৯৬ জন এবং নারী ৮ লাখ ১৩ হাজার ৯০৫ জন।

হজ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং বিশ্বের সবচেয়ে বড় বার্ষিক সমাবেশগুলোর একটি। এর সফল আয়োজনে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পরিবহন ও জরুরি সেবা বিভাগের হাজারো কর্মীর অক্লান্ত পরিশ্রমের প্রয়োজন হয়।

তীব্র গরম, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা এবং লাখো মানুষের ভিড় সামলানো নিরাপত্তাকর্মীদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। হজ মৌসুমে তাদের ওপর চাপ থাকে অপরিসীম। দায়িত্ব শেষে মাটি বা কার্পেটের ওপর শুয়ে ক্ষণিকের বিশ্রাম নিতে দেখা এসব কর্মীদের ছবি ও ভিডিও বিশ্বজুড়ে মানুষের মনে নাড়া দিয়েছে।
 
অনেকেই তাদের প্রতি কৃতজ্ঞতা, সম্মান ও দোয়া জানাচ্ছেন। বিশ্লেষকরা মনে করেন, এমন বড় আয়োজনে ফ্রন্টলাইন কর্মীদের প্রতি জনগণের এই প্রশংসা বিশ্বের অন্যান্য জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের অবদানকেও আরও বেশি স্বীকৃতি দিতে সাহায্য করবে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950