ঈদুল আযহার তারিখ ঘোষণা করল সৌদি আরব 

১৭ মে ২০২৬, ১০:১২ PM , আপডেট: ১৭ মে ২০২৬, ১০:১২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। এছাড়া হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ পবিত্র আরাফাত দিবস পালিত হবে আগামী ৯ জিলহজ বা ২৬ মে (মঙ্গলবার)। 

আজ রবিবার (১৭ মে) সৌদি আরবের রয়্যাল কোর্ট ও সুপ্রিম কোর্টের চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সৌদি আরবের দুই পবিত্র মসজিদের অফিসিয়াল বার্তা সংস্থা ও ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানিয়েছে, রবিবার সন্ধ্যায় দেশটির বিভিন্ন প্রান্ত থেকে খালি চোখে ও আধুনিক দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে জিলহজ মাসের চাঁদ দেখার নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেছে। এর ফলে আজ রোববার রাতেই বরকতময় জিলহজ মাস শুরু হচ্ছে এবং সোমবার (১৮ মে) হবে জিলহজ মাসের প্রথম দিন।

ইসলামী নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই হজের আনুষ্ঠানিকতা এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হয়। সৌদি আরবে হজের আনুষ্ঠানিকতা শুরুর পরদিন সাধারণত বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে।

সেই অনুযায়ী, আগামীকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানালেন মাউশি ডিজি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্তির তালিকা থেকে বাদ ৪৭১ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবির পাঁচ শিক্ষার্থীকে মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা: শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হলো দুই আসামিকে
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বিশ্ববাজারে কমছে, বাংলাদেশে কেন বাড়ল— ব্যাখ্যা দি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬