সরিয়ে নেওয়া হলো মমতার বাড়ির নিরাপত্তা

০৬ মে ২০২৬, ০১:৪৮ PM
মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় © সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ও কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (৬ মে) সকাল সাড়ে ৬টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এর আগে মঙ্গলবার থেকেই ধাপে ধাপে নিরাপত্তা প্রত্যাহার শুরু হয়। ৯, ক্যামাক স্ট্রিট, ১২১, কালীঘাট রোড এবং ১৮৮এ, হরিশ চ্যাটার্জি স্ট্রিট—এই তিনটি ঠিকানায় আগে যে বাড়তি নিরাপত্তা ছিল, তা সরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার লালবাজার থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল সাড়ে ৬টা থেকে এসব স্থানে আর অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে না। নির্দেশনা অনুযায়ী বুধবার সকালেই দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা স্থান ত্যাগ করেন। নিরাপত্তা পোস্ট হিসেবে ব্যবহৃত কিয়স্কগুলোও ফাঁকা হয়ে যায়।

১৮৮এ, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন অবস্থিত। রাজ্যে সরকার পরিবর্তনের ২৪ ঘণ্টার মধ্যেই তার বাসভবনের প্রবেশপথে থাকা ‘সিজ়ারস ব্যারিকেড’ সরিয়ে নেওয়া হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, তার বাসভবনের সামনে আর কোনো অতিরিক্ত নিরাপত্তা থাকবে না। তবে প্রোটোকল অনুযায়ী একজন সাবেক মুখ্যমন্ত্রী হিসেবে তিনি নির্ধারিত নিরাপত্তা সুবিধা পাবেন।

অন্যদিকে, শেক্সপিয়র থানার আওতাধীন ৯, ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় এবং ১২১, কালীঘাট রোডে তার বাসভবনের সামনে থেকেও নিরাপত্তা সরানো হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরেই ক্যামাক স্ট্রিটের কার্যালয় এলাকা থেকে পুলিশি প্রহরা তুলে নেওয়া হয়। তবে একজন সংসদ সদস্য হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্ধারিত নিরাপত্তা সুবিধা পাবেন বলে জানা গেছে। [সূত্র: আনন্দবাজার]

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬