হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

০৬ মে ২০২৬, ০৮:১৮ AM
 ডোনাল্ড  ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় হরমুজ প্রণালিতে সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির পথ সুগম করতে ট্রাম্প এই সিদ্ধান্ত নেন। 

ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই ঘোষণা দেন। তবে স্থগিতাদেশ দিলেও ট্রাম্প ইরানের বন্দরে মার্কিন নৌ অবরোধ পুরোপুরি কার্যকর রাখার নির্দেশ দিয়েছেন। মূলত চুক্তিটি চূড়ান্ত ও স্বাক্ষর করা সম্ভব কি না, তা যাচাই করতেই তিনি এই সামরিক অভিযান স্থগিত করেন।

এদিকে মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের আক্রমণাত্মক পর্যায় এখন শেষ। রুবিও বলেন, ‘অপারেশন এপিক ফিউরি শেষ হয়েছে। প্রেসিডেন্ট কংগ্রেসকে জানিয়েছিলেন, আমরা ওই পর্যায় শেষ করেছি। এখন আমরা প্রজেক্ট অব ফ্রিডমে আছি।’ 

তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এখন ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চান যাতে করে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া যায়। ট্রাম্প প্রশাসনের দাবি, এই সামরিক কার্যক্রম যুদ্ধ থেকে আলাদা এবং এর জন্য কংগ্রেসের নতুন কোনো অনুমোদনের প্রয়োজন নেই।

বিশ্বের উপকার করতে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার কাজ করছে বলে রুবিও উল্লেখ করেন। আটকে থাকা জাহাজগুলো জ্বালানি, সার ও মানবিক সহায়তার মতো গুরুত্বপূর্ণ পণ্য বহন করছে। 

সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ‘আমরাই একমাত্র দেশ, যারা বিশ্বের এই অংশে শক্তি প্রদর্শন করতে সক্ষম।’ সোমবার সকাল থেকে মার্কিন সেনাবাহিনী আটকে পড়া জাহাজগুলো ছাড়াতে এই অভিযান শুরু করেছিল। তবে ইরান শুরু থেকেই একে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল বলে প্রতিরোধের ঘোষণা দেয়। শেষ পর্যন্ত আলোচনার পরিবেশ বজায় রাখতে ট্রাম্প এই স্থগিতাদেশের ঘোষণা দেন।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬