পুলিৎজার পুরস্কার ঘোষণা

০৫ মে ২০২৬, ১০:৪২ AM , আপডেট: ০৫ মে ২০২৬, ১০:৫২ AM
পুলিৎজার পুরস্কার

পুলিৎজার পুরস্কার © সংগৃহীত

সাংবাদিকতায় সবচেয়ে মর্যাদাপূর্ণর পুলিৎজার পুরস্কার-২০২৬ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর বিভিন্ন বিভাগে অনুসন্ধানী, ব্রেকিং নিউজ, ফিচার, মতামত, ফটোগ্রাফি ও আন্তর্জাতিক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি পেয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো।

ন্যাশনাল রিপোর্টিং বিভাগে পুরস্কার জিতেছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর রাজনৈতিক প্রতিশোধমূলক কর্মকাণ্ড নিয়ে গভীর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য রয়টার্স এ স্বীকৃতি অর্জন করে। এই প্রতিবেদনে নেড পারকার, লিন্ডা সো, পিটার ইসলার এবং মাইক স্পেকটরের কাজ বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

একইভাবে বিট রিপোর্টিং বিভাগেও পুরস্কার পেয়েছে রয়টার্স। শিশু ও ব্যবহারকারীদের জন্য ক্ষতিকর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট এবং প্রতারণামূলক বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা প্ল্যাটফর্মস–এর ভূমিকা অনুসন্ধান করে এই পুরস্কার অর্জন করে তারা। এ বিভাগে রয়টার্সের জেফ হরউইজ ও এনজেন থামের কাজ বিশেষভাবে প্রশংসিত হয়।

পাবলিক সার্ভিস বিভাগে পুরস্কার জিতেছে দ্য ওয়াশিংটন পোস্ট। যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রতিষ্ঠানগুলোয় ট্রাম্প প্রশাসন ও ধনকুবের ইলন মাস্ক–এর ব্যাপক কাটছাঁট ও এর প্রভাব নিয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদনের জন্য তারা এ স্বীকৃতি পায়।

এ বছর একাধিক বিভাগে বড় সাফল্য অর্জন করেছে দ্য নিউইয়র্ক টাইমস। ট্রাম্প, তার পরিবার ও ঘনিষ্ঠদের ক্ষমতার অপব্যবহার ও আর্থিক সুবিধা গ্রহণ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা বিভাগে তারা পুরস্কার জেতে। একই সঙ্গে মতামতধর্মী লেখার জন্য এম গেসেন এবং ব্রেকিং নিউজ ফটোগ্রাফির জন্য প্রদায়ক সাহের আলঘোরাও পুরস্কৃত হন।

ব্রেকিং নিউজ রিপোর্টিং বিভাগে এ বছর পুরস্কার পেয়েছে মিনেসোটা স্টার ট্রিবিউনের সাংবাদিকরা। বিশ্লেষণধর্মী সাংবাদিকতায় সম্মান অর্জন করেছে সান ফ্রান্সিসকো ক্রনিকলের তিন সাংবাদিক—সুশি নেইলসেন, মেগান ফ্যান মিউনি এবং সারা ডিনাটালে।

স্থানীয় সাংবাদিকতায় দুটি পৃথক পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে একটি জেতে কানেটিকাট মিরর এবং প্রোপাবলিকা–এর যৌথ অনুসন্ধানী দল, অন্যটি শিকাগো ট্রিবিউনের সাংবাদিকরা।

আন্তর্জাতিক রিপোর্টিং বিভাগে পুরস্কার পেয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। ডেক কাং, গ্রেরেনস বুরকি, বায়রন টাউ, অনিরুদ্ধ ঘোষাল ও ইয়েল গ্রাউয়ের যৌথ অনুসন্ধানী কাজ এই স্বীকৃতি অর্জন করে।

ফিচার লেখায় পুরস্কার জিতেছে টেক্সাস মান্থলির অ্যারন পার্সলে। সমালোচনা বিভাগে ডালাস মর্নিং নিউজের মার্ক ল্যামস্টার এবং ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারিতে ব্লুমবার্গের আনন্দ আরকে, সুপর্ণা শর্মা ও নাটালি ওবিকো পিয়ারসন পুরস্কৃত হন।

ফিচার ফটোগ্রাফি বিভাগে পুরস্কার পেয়েছেন ওয়াশিংটন পোস্টের জাহি চিকেওয়েনদু। অডিও রিপোর্টিং বিভাগে পডকাস্ট ‘পাবলো টোরি ফাইন্ডস আউট’–এর দল বিজয়ী হয়।

১৯১৭ সাল থেকে প্রদান করা এই পুলিৎজার পুরস্কারকে সাংবাদিকতার নোবেল হিসেবে বিবেচনা করা হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর বিভিন্ন বিভাগে সাংবাদিকতা, সাহিত্য, সংগীত ও নাটকে অসাধারণ অবদানের জন্য এই পুরস্কার ঘোষণা করে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9