মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়কে যুদ্ধ জাদুঘর বানাচ্ছে ইরান 

০৩ মে ২০২৬, ০৫:১১ PM
মার্কিন হামলায় ক্ষতিগ্রস্থ ইরানের একটি বিশ্ববিদ্যালয়

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্থ ইরানের একটি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজিকে যুদ্ধ জাদুঘরে রূপান্তর করার পরিকল্পনা করছে ইরান কর্তৃপক্ষ। মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণকে দেশটিতে চলমান যুদ্ধের প্রভাব এবং বৈজ্ঞানিক নিপীড়নের ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণ করা হবে। খবর আল জাজিরার

প্রতিষ্ঠানটির প্রধান জাফরুল্লাহ কালানতারি জানান, বর্তমানে ক্ষতিগ্রস্ত স্থাপনাটিকে জাদুঘর হিসেবে অবিকৃত রাখা হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশের বিজ্ঞান ও শিক্ষা খাতের ওপর হওয়া এই ধ্বংসযজ্ঞের ইতিহাস প্রত্যক্ষ করতে পারে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, বিশ্ববিদ্যালয় কার্যক্রম সচল রাখতে অন্য একটি স্থানে নতুন ভবন নির্মাণ এবং উন্নত সরঞ্জাম সরবরাহের জন্য আলাদা জায়গা বরাদ্দ করা হয়েছে। 

কালানতারির মতে, প্রাথমিক হিসাব অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর মার্চ মাসে ইসফাহানের এই শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালায় মার্কিন-ইসরায়েলি বাহিনী। সরকারি তথ্যমতে, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত রাজধানী তেহরানসহ সারা ইরানের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয়েছে। এছাড়া আবাসিক এলাকা ও বিভিন্ন বেসামরিক স্থাপনাও এই বিধ্বংসী হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এই জাদুঘরটি মূলত বেসামরিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর যুদ্ধের ভয়াবহতা তুলে ধরার একটি ডিজিটাল ও বাস্তব প্রদর্শনী হিসেবে কাজ করবে।

স্বল্পতম বহর নিয়ে স্বল্প সময়ের সফরে জাতিসংঘের পথে প্রধানমন্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় শ্বশুরকে হত্যা করলেন জামাই
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বৈদ্যুতিক খুঁটিবাহী লড়ির ধাক্কায় প্রাণ হারালেন যুবক
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ব্লু ইকোনমি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বাবা হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জড়ালেন দুই বিভাগের শিক্ষার্থী…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬