নোবেল শান্তি পুরস্কারের জন্য ২৮৭ মনোনয়ন, এবারও থাকছেন ট্রাম্প

০১ মে ২০২৬, ০৯:৩২ AM , আপডেট: ০১ মে ২০২৬, ০৯:৩৭ AM
ডোনাল্ড ট্রাম্প ও নোবেল পুরস্কার

ডোনাল্ড ট্রাম্প ও নোবেল পুরস্কার © সংগৃহীত

নোবেল শান্তি ২০২৬ পুরস্কারের জন্য প্রায় ২৮৭ জন প্রার্থীকে বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। আলোচনায় রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও। খবর দ্য ডনের

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নোবেল কমিটির সেক্রেটারি ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান। তিনি জানান, চলতি বছরের মনোনয়ন তালিকায় ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি সংস্থা রয়েছে। গত বছরের তুলনায় এবার নতুন প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।

নোবেল কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করছেন হার্পভিকেন।  তিনি বলেন, ‌‌‘আমি এই কাজে নতুন হওয়ায় একটি বিষয় আমাকে কিছুটা অবাক করেছে তা হল বছর বছর তালিকায় কতটা নতুনত্ব আসছে। বিশ্বজুড়ে সংঘাতের সংখ্যা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা চাপের মুখে থাকলেও শান্তিতে এই নোবেল পুরস্কার এখনও অর্থবহ বলেই মনে করেন তিনি। হার্পভিকেন বলেন, ‘আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে শান্তি পুরস্কার আরও বেশি গুরুত্বপূর্ণ। আগের চেয়ে এখন বেশি ভাল কাজ হচ্ছে।’

তবে দেশগুলোর নেতারা যা বলছেন, সে অনুযায়ী কাজ হয়েছে কিনা তা যাচাই করে দেখার কোনও উপায় নেই। কারণ, মনোনয়নের বিষয়টি ৫০ বছর ধরে গোপন রাখা হয়। ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন পেয়েছেন কিনা সে বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি নরওয়েজিয়ান নোবেল কমিটির সেক্রেটারি হার্পভিকেনও। কাউকে মনোনীত করার মানেই যে পুরস্কার প্রদানকারী সংস্থার অনুমোদন পাওয়া তা নয়।

নোবেল কমিটির সদস্যরা ছাড়াও বিশ্বের হাজার হাজার মানুষ পুরস্কারের জন্য কারো নাম প্রস্তাব করতে পারেন। এর মধ্যে রয়েছে বিভিন্ন দেশের সরকার ও পার্লামেন্ট সদস্য, বর্তমান রাষ্ট্রপ্রধান, বিশ্ববিদ্যালয় পর্যায়ের ইতিহাস, সমাজবিজ্ঞান, আইন ও দর্শনের অধ্যাপক এবং অন্যান্যদের মধ্যে সাবেক নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরা।

এ বছরের সম্ভাব্য নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের তালিকায় বাজি ধরার ওয়েবসাইটগুলোতে বেশ কিছু নাম উঠে এসেছে। তাদের মধ্যে রয়েছেন, প্রয়াত রুশ বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া, পোপ লিও এবং অন্যান্যদের মধ্যে সুদানের স্বেচ্ছাসেবী ত্রাণ সংস্থা ইমারজেন্সি রেসপন্স রুমস।

এর আগে গত বছরও নোবেল শান্তি পুরস্কারের মূল আলোচনায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   

এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬