ওপেক ও ওপেক প্লাস থেকে বের হয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত

২৮ এপ্রিল ২০২৬, ০৭:১০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চলমান যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতার মাঝেই ওপেক  এবং ওপেক প্লাস ছাড়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। মঙ্গলবার (২৮ এপ্রিল) জোট ছাড়ার ঘোষণা দেয় দেশটি। খবর আল জাজিরার

ইরান যুদ্ধের ফলে সৃষ্ট ঐতিহাসিক জ্বালানি সংকট এবং বৈশ্বিক অর্থনীতির টালমাটাল পরিস্থিতির মধ্যে আমিরাতের এই সিদ্ধান্ত ওপেক-এর কার্যত নেতা সৌদি আরবের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত ওপেক বিশ্বের মোট তেল সরবরাহের এক-তৃতীয়াংশেরও বেশি নিয়ন্ত্রণ করে থাকে।

সংযুক্ত আরব আমিরাতের এই নাটকীয় সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে ইরান যুদ্ধের নিরাপত্তা ঝুঁকি ও রাজনৈতিক অসন্তোষ। দেশটি অভিযোগ করেছে যে, যুদ্ধ চলাকালীন ইরানের পক্ষ থেকে বারবার হামলার শিকার হলেও আরব মিত্র দেশগুলো আমিরাতের সুরক্ষায় যথেষ্ট ভূমিকা রাখেনি। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানি বর্তমানে চরম ঝুঁকির মুখে পড়েছে, যে রুট দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহ হয়ে থাকে। ওয়াশিংটনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত আমিরাতের এই বিচ্ছেদ বিশ্ব তেলের বাজারে নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

ওপেক ছাড়া নিয়ে আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, এই সিদ্ধান্তটি সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘমেয়াদী কৌশলগত ও অর্থনৈতিক রূপকল্প এবং জ্বালানি খাতের উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদনে বিনিয়োগ ত্বরান্বিত করা এবং বৈশ্বিক জ্বালানি বাজারের ভবিষ্যৎ চাহিদা মেটাতে একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য উৎপাদক হিসেবে নিজেদের ভূমিকা আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, এই সিদ্ধান্তের পেছনে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করেছে দেশটির ‘জাতীয় স্বার্থ’। বর্তমানে আরব উপসাগর এবং হরমুজ প্রণালিতে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ববাজারে যে জ্বালানি সরবরাহ সংকট তৈরি হয়েছে, তা মোকাবিলায় সক্রিয়ভাবে অবদান রাখতে চায় আমিরাত। স্বল্পমেয়াদে বাজারের জরুরি চাহিদা মেটানোর বিষয়টিকে গুরুত্ব দিয়েই মূলত এই ঐতিহাসিক বিচ্ছেদের পথে হেঁটেছে দেশটি।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬