অস্ট্রেলিয়ায় তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড

১৬ এপ্রিল ২০২৬, ০৯:০১ AM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৬ AM
অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে অগ্নিকাণ্ড

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে অগ্নিকাণ্ড © সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের মধ্যেই অস্ট্রেলিয়ার অন্যতম বৃহৎ তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের জিলং শহরে অবস্থিত এই শোধনাগারটিতে অগ্নিকাণ্ডের ফলে দেশটির অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার স্থানীয় সময়ে ফায়ার রেসকিউ ভিক্টোরিয়ার ডেপুটি কমিশনার মিশেল কাউলিং সংবাদমাধ্যম ‘এবিসি’-কে এই তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, বুধবার রাত ১১টার দিকে শোধনাগারটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ‘ভিভা এনার্জি’র শোধনাগারটিতে যান্ত্রিক ত্রুটির ফলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দীর্ঘ প্রচেষ্টার পর বৃহস্পতিবার সকাল নাগাদ ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

অস্ট্রেলিয়ায় বর্তমানে মাত্র দুটি তেল শোধনাগার সচল রয়েছে, যার মধ্যে জিলং শোধনাগারটি দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ করে। 

জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন জানিয়েছেন, আগুনের ফলে উচ্চ-অকটেন পেট্রোল উৎপাদনের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শোধনাগার কর্তৃপক্ষ দাবি করেছে, এই মুহূর্তে ডিজেল বা জেট ফুয়েল উৎপাদনে কোনো সরাসরি প্রভাব পড়বে না। 

মন্ত্রী বোয়েন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘এটি কোনো ইতিবাচক খবর নয়, এর একটি দীর্ঘমেয়াদী প্রভাব পড়বেই।’

অস্ট্রেলিয়া তাদের প্রয়োজনীয় পরিশোধিত জ্বালানির ৮০ শতাংশেরও বেশি বিদেশ থেকে আমদানি করে। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের কারণে বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অস্থিরতা চলায় আগে থেকেই অস্ট্রেলিয়ায় জ্বালানি ঘাটতি ও মূল্যবৃদ্ধি চরমে পৌঁছেছে। 

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬